ঘোষণা এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ৬৮ তম সিনেমার। ভেঙ্কট প্রভু পরিচালিত এবং অর্চনা কালপাথি প্রযোজিত সিনেমাটির নাম ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আসার পরই প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের।
ফার্স্ট লুকের পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে প্রযোজক অর্চনা কালপাথি লিখেছেন, ‘আমাদের থালাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।’
ফার্স্ট লুকের পোস্টারটি দেখে ধারণা করা যাচ্ছে, এতে থালাপতি বিজয়কে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। পোস্টারে দুজনকেই ইউনিফর্মে দেখা গেছে, এর সঙ্গে পোস্টারে একটি ফাইটার প্লেনও রয়েছে। পোস্টারটিতে একটি ট্যাগলাইনও রয়েছে যাতে লেখা রয়েছে, ‘আলো অন্ধকারকে গ্রাস করতে পারে কিন্তু অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না।’
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, থালাপতি বিজয় বর্তমানে ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ শুটিংয়ে আছেন। প্রথম শিডিউলের অনেক গুরুত্বপূর্ণ সিকোয়েন্সের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ব্যাংককে।
সিনেমাটিতে থালাপতি বিজয় ছাড়াও আরও অভিনয় করেছেন—মাইক মোহন, প্রশান্ত, প্রভু দেবা, স্নেহা, লায়লা, জয়রাম, মীনাক্ষী চৌধুরী এবং যোগী বাবুকে দেখা যাবে।
উল্লেখ্য, বিজয়কে সর্বশেষ দেখা গেছে লোকেশ কানাগরাজ পরিচালিত ‘লিও’তে। এটি গত বছর দক্ষিণের সর্বাধিক আয় করা সিনেমা। বিশ্বব্যাপী ৬২৩ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪২ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে