
দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা সুকামার পরিচালিত সিনেমা ‘রাঙ্গাস্থালাম’ মুক্তি পায় ২০১৮ সালে। এতে প্রথমবার রাম চরণের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ব্যবসাসফল সিনেমাটির সিক্যুয়েল নিয়ে গত কয়েকদিন নানা গুঞ্জনের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সেই গুঞ্জন কি তাহলে সত্যি হতে যাচ্ছে?
আজ সোমবার রাম চরণকে নিয়ে পরিচালক সুকুমারের প্রাথমিক নাম ‘আরসি ১৭’ সিনেমার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মিথরি মুভি মেকার্স (এমএমএম)। এরপর থেকেই জল্পনার শুরু, তবে কি ‘রাঙ্গাস্থালাম’ এর সিক্যুয়েল আসতে যাচ্ছে?
রাম চরণ ও সুকুমারের একে অপরকে আলিঙ্গন করার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে মিথরি মুভি মেকার্স লিখেছে, ‘পৃথিবীকে ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য তেজি বাহিনী পুনরায় একত্রিত হচ্ছে। গ্লোবাল স্টার রামচরণ ও দ্য ম্যাভেরিক ডিরেক্টর সুকুমার ‘‘আরসি ১৭’’ দিয়ে ভারতীয় সিনেমায় নতুন রং যোগ করতে প্রস্তুত।’
তবে সিনেমাটিতে সামান্থা রুথ প্রভুর অন্তর্ভুক্তির সঙ্গে আর কারা থাকছেন তা জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান। এক্সে ঘোষণাটি আসার সঙ্গে সঙ্গেই তা হয়ে যায় ভাইরাল। মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন রাম চরণ ও সুকুমার। একজন লিখেছেন, ‘চমৎকার কম্বো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অল দ্য বেস্ট টিম।’
কয়েক দিন আগেই, অভিনেত্রী জাহ্নবী কাপুরের বিপরীতে নতুন সিনেমা ‘আরসি ১৬’ এর ঘোষণা দিয়েছেন রাম চরণ। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা বুচি বাবু সানা। সিনেমাটির মাধ্যমে রাস চরণের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে যা জাহ্নবী কাপুরকে।
এদিকে, মুক্তির অপেক্ষায় আছে এস শংকর পরিচালিত রাম চরণের সিনেমা ‘গেম চেঞ্জার’। সিনেমাটিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। অভিনেতাকে সবশেষ দেখা গেছে এসএস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায়, সিনেমাটিতে সহ-অভিনেতা ছিলেন জুনিয়র এনটিআর।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে