অভিনেতা ও সংগীতশিল্পী বিজয় অ্যান্টনির ১৬ বছরের কন্যা মীরার আত্মহত্যার ঘটনায় এখনো শোকাহত তামিল ইন্ডাস্ট্রি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে পড়াশোনার চাপ সইতে না-পেরে এই সিদ্ধান্ত নেয় মীরা। তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, ভারতজুড়ে অনেক ছাত্রই পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে নিজের জীবনের দুর্বল এবং সংবেদনশীল এক মুহূর্তের কথা তুলে ধরলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান।
আত্মহত্যার প্রসঙ্গ উঠতেই কমল হাসান নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উদাহরণ হিসাবে তুলে ধরেন। আত্মহত্যার ভাবনা ঘিরে ধরেছিল তরুণ কমল হাসানকেও। তিনি বলেন, ‘আমার বয়স ২০ কী ২১ হবে, তখন আমি অনেকবার আত্মহত্যা করার কথা ভেবেছি। ভেবেছি এই জীবন রেখে কী হবে।’
দক্ষিণী সিনেমার তারকা হলেও কমল হাসানের জনপ্রিয়তা সারা ভারতে। শিশুশিল্পী হিসাবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ৬ বছর বয়সী কমল হাসান। এরপর ‘নায়কন’, ‘দশাবতারম’, ‘ইন্ডিয়ান’, তো রয়েছেই, পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ‘বিক্রম’-এর মতো সিনেমায় দর্শকের নজর কেড়েছেন অভিনেতা। দেখতে দেখতে শোবিজে ৬২ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে অজস্র সাফল্য। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এমনটা ছিল না। যৌবনে পা দেওয়ার পর কমল হাসান কাজ দিয়ে সমালোচকদের নজর কাড়লেও দর্শকমহলে নিজের স্থান করে নিতে পারছিলেন না। আর তাতেই অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে।
তিনি বলেন, ‘আসলে আমার কাজ সেই সময় বাণিজ্যিক ছবির নির্মাতাদের চোখে পড়ছিল না। তখন ভেবেছিলাম আমি মরে গেলে হয়তো এই ইন্ডাস্ট্রি বুঝবে কত বড় প্রতিভাবান শিল্পী হারিয়েছে তাঁরা। তখন আমার গুরু আনানথু বলেছিলেন এ সব চিন্তা বাদ দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করো।’
পড়ুয়াদের উদ্দেশে কমল হাসানের বার্তা, এই ধরনের নেতিবাচক চিন্তা মাথায় আসলে তাঁরা যেন সঠিক পদক্ষেপ নেয়। সবশেষে তিনি বলেন, ‘মৃত্যু জীবনেরই একটা অংশ। আমি এখন জীবন ও মৃত্যুকে আলাদা করে দেখি না। জীবন অনন্ত নয়, মৃত্যু তো আসবেই। সেটা ডেকে আনার প্রয়োজন নেই’।
কমল হাসানকে আগামীতে দেখা যাবে এস শংকরের ‘ইন্ডিয়ান ২’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮’ সিনেমাতে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে