দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় ভার্সনের কিছু ছবি গত মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে আহত সামান্থাকে দেখে তাঁর ভক্তদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়েছে। কয়েক দিন আগেই মায়োসাইটিস নামের এক বিরল রোগ নিয়ে শুটিংয়ে ফিরেছেন সামান্থা। ওই শুটিং থেকেই নিজের আহত অবস্থার কিছু ছবি ইনস্টাগ্রামে গতকাল শেয়ার করেন তিনি।
আহত হাতের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘গোটা দুনিয়ার কাছে এগুলো ক্ষত হতে পারে, কিন্তু আমাদের কাছে তা গয়নার মতো।’
ইতিমধ্যে সামান্থার আহত হাতের ছবির স্ক্রিনশট শেয়ার করে অনেক ভক্ত সামান্থার প্রশংসা করেছেন। এমন রোগের সঙ্গে সামান্থার লড়াইয়ের মধ্যেও তাঁর এই আত্মনিয়োগ আসলেই প্রশংসার দাবি রাখে।
রুশো ব্রাদার্সদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এজিবিও’র তৈরি অ্যাকশন সিরিজ ‘সিটাডেলের’ ভারতীয় ইউনিভার্সের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন সামান্থা। এবার তাঁর সঙ্গে আছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সিরিজটি পরিচালনা করবেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা জুটি রাজ নিদিমোরু এবং কৃষ্ণ ডিকে। এর চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে এবং সীতা আর মেনন। বর্তমানে মুম্বাইয়ে এর শুটিং চলছে। এর পরবর্তী অংশের শুটিং উত্তর ভারত, সার্বিয়া ও দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে।
গত সোমবার আলোচিত সিরিজ ‘সিটাডেল’–এর হলিউড ভার্সনের ফার্স্টলুক শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে রুশো ব্রাদার্সের প্রযোজনায় সিরিজটিতে নাদিয়া নামের সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাঁর বিপরীতে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেন। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে