দুই বছর ধরে বিবাহবিচ্ছেদ নিয়ে চলেছে নানা আলোচনা-সমালোচনা। এবার সত্যিই পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন দক্ষিণী তারকা ধানুশ ও ঐশ্বরিয়া রজনীকান্ত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঐশ্বরিয়া সম্প্রতি পারিবারিক আদালতে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। আরও জানা যায় যে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই তাঁরা বিচ্ছেদে যাচ্ছেন। শিগগির এই মামলার শুনানি হবে।
দুই বছর আগে বিচ্ছেদের ঘোষণা দেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধানুশ ও রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়া। এর পর থেকেই আলাদা থাকছেন তাঁরা।
২০২২ সালে ধানুশ প্রথম এক্সে জানান, ‘১৮ বছর ধরে আমাদের একসঙ্গে থেকেছি। এ সময় বন্ধু হিসেবে, মা-বাবা হিসেবে, এ আমরা সব সময় একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে থেকেছি। আমাদের এই সময়ের বোঝাপড়ার ভ্রমণটা দারুণ ছিল। আজ থেকে আমরা এমন এক পথে যাচ্ছি, যেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিচ্ছেদে যাচ্ছি। আমরা বোঝাপড়ার জন্যও সময় নিয়েছি। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।’
পরবর্তী সময়ে ঐশ্বরিয়াও ইনস্টাগ্রামে একই রকম বার্তা পোস্ট করেন। তিনি সে সময় লেখেন, ‘কোনো ক্যাপশনের প্রয়োজন নেই। একমাত্র আপনাদের বোঝাপড়া ও ভালোবাসার প্রয়োজন অনুভব করছি।’
২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধানুশ-ঐশ্বরিয়া। তাঁদের ইয়াত্রা ও লিঙ্গা নামে দুজন পুত্রসন্তান রয়েছে।
উল্লেখ্য, পরিচালক হিসেবে ‘লাল সালাম’ সিনেমা দিয়ে কাজে ফিরছেন ঐশ্বরিয়া। আর ধানুশকে সর্বশেষ দেখা গেছে প্রাইম ভিডিওর ‘ক্যাপ্টেন মিলার’ সিনেমায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে