গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত সিনেমা ‘লিও’। মুক্তির আগেই সিনেমাটি ভেঙেছে অগ্রিম টিকিট বিক্রির বিভিন্ন রেকর্ড। তবে মুক্তির পর সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া, সমালোচকদের কথায় উঠে এসেছে ‘দুর্বল চিত্রনাট্যের’ কথা। কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিন থেকে আয় রীতিমতো পালটে দিচ্ছে সব হিসাব।
বলিউড মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৪৬ কোটি রুপি। এটির প্রথম দিনের আয় সব তামিল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, ‘প্যান ইন্ডিয়ান’ সিনেমা হিসেবেও প্রথম দিনের আয়ের দিক থেকে ‘লিও’ তৃতীয় স্থানে অবস্থান করছে। এ ছাড়া শুধু ভারতেই ‘লিও’ প্রথম দিন আয় করেছে ৬৫ কোটি রুপি।
সিনেমা বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালানের মতে, সিংহ হতে চাইলেও শেষমেশ বিড়াল হয়েছে ‘লিও’ সিনেমাটি। শুরুতে সম্ভাবনা থাকলেও এর শেষটা হতাশাজনক। তাঁর কথায়, ‘প্রত্যাশা পূরণ করতে পারেনি ‘লিও’।’
মনোবালার মতে, এটি লোকেশের ক্যারিয়ারে সবচেয়ে দুর্বল সিনেমার একটি।
তবে বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ অবশ্য সিনেমাটি বেশ পছন্দ করেছেন। তিনি লিখেছেন, ‘ব্লকবাস্টার’ ও ‘মাস্টারপিস’। এখন দেখার বিষয় সপ্তাহ শেষে কেমন আয় দাঁড়ায় বিজয়ের ‘লিও’র।
উল্লেখ্য, বিশ্বজুড়ে ১৬০ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে এই সিনেমার। এর মধ্যে ৮৭ কোটি রুপি এসেছে ভারতের বাজার থেকে, বাকি ৭২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
‘কাইথি’, ‘মাস্টার’, ‘বিক্রম’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা লোকেশ কানাগরাজের সঙ্গে বিজয়ের এটা দ্বিতীয় কাজ। লিও সিনেমায় আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তৃষা, অর্জুন, গৌতম বাসুদেব মেনন, মনসুর আলি খান, প্রিয়া আনন্দ প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে