প্রথমবারের মতো জুটি বাঁধছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ‘রক্তবীজ’ শিরোনামের সিরিজে প্রথমবার একসঙ্গে দেখা দেখা যাবে তাঁদের। সিরিজটি পরিচালনা করবেন পরিচালক জুটি রাজ ও ডিকে।
গত বছর ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হয় আদিত্যের। সিরিজটি দর্শক থেকে সমালোচকদের প্রশংসা কুড়ায়। এ সাফল্যে এবার অভিনেতা নাম লিখিয়েছেন আরও একটি বড় বাজেটের ওয়েব সিরিজে। এবারই প্রথম রাজ ও ডিকের পরিচালনায় দেখা যাবে তাঁকে।
পিঙ্কভিলা প্রতিবেদনে আরও জানিয়েছে, ছয় মাসের দীর্ঘ আলোচনার পর সিরিজটিতে অভিনয়ের সম্মতি দিয়েছেন আদিত্য, আর অভিনেতার পরই চুক্তিবদ্ধ হোন সামান্থা। ইতিমধ্যেই সিরিজের প্রস্তুতি শুরু করেছেন দুজনেই। আগামী আগস্ট মাস থেকে শুরু হতে পারে শুটিং।
আদিত্যের প্রথম কাজ হলেও রাজ ও ডিকের সঙ্গে এটি সামান্থার তৃতীয় কাজ। এর আগে পরিচালক জুটির ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে দেখা গেছে অভিনেত্রীকে। মুক্তির অপেক্ষায় তাঁদের পরবর্তী ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’ও। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে অনুরাগ বসুর পরিচালনায় আদিত্যের সিনেমা ‘মেট্রো ইন দিনো’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে