আবারও ভারতীয় ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন আরিফিন শুভ। এবার তাঁকে দেখা যাবে সৌমিক সেনের নতুন সিরিজে। এতে তাঁর সঙ্গে অভিনয় করবেন টালিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। ইতিমধ্যে দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শেষ করেছেন নির্মাতা। তবে সিরিজটির নাম এখনো জানা যায়নি।
সৌমিক সেন সর্বশেষ যুক্ত ছিলেন গত বছর মুক্তি পাওয়া জনপ্রিয় হিন্দি সিরিজ ‘জুবিলি’র সঙ্গে। বিক্রমাদিত্য মোতওয়ানের সঙ্গে যৌথভাবে সিরিজটির চিত্রনাট্য লিখেছিলেন সৌমিক। প্রেক্ষাপট ছিল চল্লিশের দশকের শেষের দিকের মুম্বাই শহর ও বলিউডের শুরুর দিকের ঘটনা। জুবিলির মতো নতুন এ সিরিজেও সৌমিক পর্দায় তুলে ধরবেন পুরোনো প্রেক্ষাপট। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সিরিজটি নির্মিত হবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গল্পে।
তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনই সিরিজটি নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি নন নির্মাতা সৌমিক। আরিফিন শুভও মন্তব্য করতে চাননি। তবে এতে অভিনয়ের খবরটি অস্বীকার করেননি শুভ। জানালেন, সময় হলে সব জানাবেন। সিরিজটির প্রযোজনার দায়িত্বে থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, শিগগিরই শুরু হবে শুটিং।
এর আগে ভারতের দুটি ওয়েব কনটেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ। অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ ও রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তে দেখা যাবে তাঁকে। ১৯ এপ্রিলের কাহিনি সত্তর দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে। গল্পে দেখা যাবে, শহরের এক অভিজাত পরিবার। যারা শিক্ষাব্যবস্থার সঙ্গে জড়িত। সেই পরিবারের গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়। শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, ইন্দ্রাশিস রায় প্রমুখ।
অন্যদিকে পাহাড়ি অঞ্চলের গল্পে নির্মিত হয়েছে লহু। শুভর বিপরীতে আছেন সোহিনী সরকার। আরও আছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায় প্রমুখ। এ ছাড়া দেশে মুক্তির অপেক্ষায় শুভ অভিনীত দুটি সিনেমা—মিঠু খানের ‘নীলচক্র’ ও রায়হান রাফীর ‘নূর’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে