সংগীতশিল্পী ঈশান মজুমদার ‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’ দিয়ে পরিচিতি পান। গত বছর প্রশংসিত হয় তাঁর গাওয়া ‘গুলবাহার’। প্রকাশের পর প্রথম দিকে তেমন সাড়া ফেলেনি গানটি। কিন্তু দুই মাস পর অন্তর্জালে ঝড় তোলে। ফেসবুক, টিকটকে ভিডিও প্রচার হয়, মজার মজার মিমও তৈরি হয় গানটি দিয়ে। গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। গুলবাহার মুক্তির প্রায় ৯ মাস পর নতুন গান নিয়ে আসছেন ঈশান মজুমদার। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর ‘যাব যাব মন’ শিরোনামের গানের ভিডিওর টিজার।
যাব যাব মন গানের কথা লিখেছেন যশ নমুদার। সুর ও সংগীতায়োজন করেছেন ঈশান মজুমদার ও দীপ্র আহমেদ। গানের ভিডিওতে একটি গল্প রাখা হয়েছে। তবে কী সেই গল্প, সেটা দর্শকদের জন্য চমক হিসেবেই রখাতে চান ঈশান। মিউজিক ভিডিওর স্টোরি ও নির্দেশনাও দিয়েছেন তিনি। সিনেমাটোগ্রাফিতে ছিলেন অর্পন পাল ও রিয়াদ মনোয়ার। মডেল হয়েছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন।
নতুন এই গান নিয়ে ঈশান মজুমদার বলেন, ‘যাব যাব মন একেবারেই স্বাধীন একটি কাজ। আমার কাছের বন্ধু-বান্ধব ও ভাই-ব্রাদারদের নিয়ে করা। এ ধরনের কাজের ক্ষেত্রে অনেক স্বাধীনতা থাকে, আবার সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করাও যায় না। এই গানে যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা গুণী মানুষ এবং কিছুটা অন্তর্মুখী। কাজটি করে অনেক আনন্দ যেমন পেয়েছি, তেমনিভাবে নতুন অনেক কিছু শিখেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’
ঈশান মজুমদার জানান, যাব যাব মন গানের ভিডিওর পোস্ট-প্রোডাকশনের শেষ দিকের কাজ চলছে এখন। এই সপ্তাহের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ। এরপরেই জানাবেন গানটির মুক্তির তারিখ। গানটি প্রকাশ পাবে ঈশান মজুমদারের ইউটিউব চ্যানেলে। এ ছাড়া, আরও কয়েকটি গান রেকর্ড করেছেন ঈশান। ওই গানগুলোর ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২৩ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২৬ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩১ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে