জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন গায়ক ও সংগীত পরিচালক ইমরান মাহমুদুল। বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন বিয়ের খবর। পাত্রীর নাম মেহের আয়াত জেরিন। আজ বুধবার পারিবারিক আয়োজনে তাঁদের চার হাত এক হয়েছে।
জীবনের নতুন এই সফরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে ইমরান বলেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
সাদামাটা আয়োজনেই বিয়ের আসরে বসেছেন ইমরান-জেরিন। ছিল না তেমন জমকালো আনুষ্ঠানিকতা। ইমরান বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান হবে।’
২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় পথচলা শুরু ইমরানের। চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি একক গানেও সফল তিনি। তাঁর সংগীত পরিচালনায় গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়ক ও শ্রেষ্ঠ সুরকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমরান।


দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে