
উপমহাদেশের সিনেমায় গান গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বলা হয়, এখানে সিনেমার ব্যবসায়িক সফলতার সঙ্গে গানের যোগসূত্র রয়েছে। বলিউডে প্লেব্যাক নিয়ে বেশ চর্চা হয়। সেখানে অনেক সংগীতশিল্পীর পারিশ্রমিক অভিনেতা-অভিনেত্রীদের চেয়েও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান। প্রতিবেদন অনুসারে একটি গানের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন অস্কার বিজয়ী এই সংগীত পরিচালক।
ভারতের প্রথম সারির সংগীতশিল্পীরা প্রতিটি গানের জন্য সাধারণত ৫ থেকে ১০ লাখ বা ২০ লাখ রুপি পর্যন্ত নিয়ে থাকেন। কিন্তু এ আর রহমানের ৩ কোটিটা যেন অবিশ্বাস্য! প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২৫ লাখ রুপির কম কখনোই নেন না এ আর রহমান। এমনকি গানপ্রতি পাঁচ কোটি রুপিও দাবি করেন তিনি।
কোনো ইভেন্ট বা কনসার্টের জন্য এ আর রহমান নিয়ে থাকেন ১ কোটি রুপি। এ আর রহমানের পর পারিশ্রমিকে দ্বিতীয় স্থানে আছেন শ্রেয়া ঘোষাল। তিনি প্রতিটি গানের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি। সুনিধি চৌহান ও অরিজিৎ সিং রয়েছেন শ্রেয়ার পরবর্তী স্থানে। গান পিছু তাঁদের পারিশ্রমিক প্রায় ২০ থেকে ২২ লাখ রুপি।
এ ছাড়া ভারতীয় সংগীতের অন্যান্য তারকার মধ্যে সোনু নিগম ও বাদশা প্রতি গানের জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ২০ লাখ রুপি। সর্বোচ্চ পারিশ্রমিকের বিচারে তালিকায় আরও নাম রয়েছে শান, নেহা কক্কর, মিকা সিং ও হানি সিংদের। তাঁদের গানপিছু আয় ১০ লাখ রুপি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে