
ঈদ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিটিভি। নাটক, সিনেমা, টক শো, ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি দেখা যাবে ব্যান্ডসংগীতের অনুষ্ঠান। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’ শিরোনামের অনুষ্ঠানে গান শোনাবে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো।
ঈদের দিন সন্ধ্যা ৭টায় পারফর্ম করবে ব্যান্ড চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাক। নিজেদের জনপ্রিয় গানগুলো শোনাবে ব্যান্ডগুলো। সালসাবিল লাবণ্যের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন।
ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় গাইবে ব্যান্ড মাইলস। ‘চাঁদ তারা সূর্য’, ‘নীলা’, ‘প্রিয়তম মেঘ’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’, ‘দরদিয়া’র মতো জনপ্রিয় গানগুলো শোনাবে তারা। এই অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ।
ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড ‘সিম্ফনি’, ‘শুভযাত্রা’, ‘রক অ্যান্ড মেলোডি’, ‘নাটাই’, ‘পেন্টাগন’ ও ‘রেশাদ অ্যান্ড কিউ’। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় এই অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে