ভালোবাসা দিবসকে সুরে সুরে রাঙাতে শিল্পীরা প্রকাশ করেছেন নতুন গান। নির্বাচিত সেসব গানের খবর থাকছে এই প্রতিবেদনে।

আসিফের ‘কষ্ট ভীষণ’
ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আসিফ আকবর নিয়ে এসেছেন ‘কষ্ট ভীষণ’ শিরোনামের গান। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে গানটি।

ন্যান্সির দুই গান
নিজের ইউটিউব চ্যানেল থেকে নতুন দুটি গান প্রকাশ করেছেন নাজমুন মনিরা ন্যান্সি। ‘প্রেমে পড়ার গান’ শিরোনামের গানটি লিখেছেন তারিক তুহিন, সংগীত জাহিদ নিরব। গুঞ্জন রহমানের লেখা ‘তোমারই আছি’ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। ভিডিও বানিয়েছেন ইব্রাহিম মাহাদি। দুটি গানের সঙ্গেই যুক্ত আছেন ন্যান্সির মেয়ে রোদেলা। প্রেমে পড়ার গানের ভিডিও পরিচালনা করার পাশাপাশি তোমারই আছি গানের ভিডিওতে মডেল হয়েছেন রোদেলা।

আট বছর পর ফুয়াদ-ইমরান
আট বছর পর আবারও জুটি বেঁধেছেন ফুয়াদ আল-মুক্তাদির ও ইমরান মাহমুদুল। ভালোবাসা দিবস উপলক্ষে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘মন বুঝলি না’। গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ফুয়াদ আল-মুক্তাদির। যৌথভাবে সংগীতায়োজন করেছেন ফুয়াদ ও সঞ্জয়। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা।

হাবিবের ‘পাগলা হাওয়া’
শ্রাবণের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। এ গান দিয়ে চার বছর পর হাবিবের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এইচ ডব্লিউ প্রোডাকশন হাউস থেকে তৈরি পাগল হাওয়া গানের ভিডিওটি মুক্তি পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।

সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি
নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে এসেছেন সিঁথি সাহা। ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্ট। সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
আরও যাদের গান
এ ছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে তাহসান প্লেলিস্ট সিজন টু-এর প্রথম গান ‘প্রেমাতাল’। তালিকায় আরও আছে আগুন ও সালমার ‘আমি তোমারে হারালে মরিবো’, আকাশ মাহমুদ ও সালমার ‘জাদুরে মধুরে’, সানিয়া সুলতানা লিজার ‘তুমি এলে’, বাঁধন সরকার পূজার ‘এক জনমে হাজার মরণ’, আতিয়া আনিসার ‘মন পাখি’, ফাহিম ইসলামের ‘আদুরে দিন’, অন্তু দাসের ‘মন্দ হতো না’, কিশোর দাসের ‘প্রেমে পড়ে যাই’, মনির খান ও প্রমা ইসলামের ‘তোমাকে চাই আমি এমন করে’, দিলশাদ নাহার কণা ও অয়ন চাকলাদারের ‘মন বলেছে চুপি চুপি’ ইত্যাদি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে