
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলে। শনিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাঁর। তাঁর অবস্থা সংকটাপন্ন। ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসা চলছে।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছেন, শনিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৯২ বছরের কিংবদন্তি সংগীতশিল্পীর। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ইউনিটে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার দাদি আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তাঁর চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাব।’
ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল—বিভিন্ন ধারার সংগীতে তাঁর অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন। পাশাপাশি তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাঁকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বেভারলি হিলস প্রাসাদের যৌথ মালিকানা ছিল বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের। একসঙ্গে থাকতে ৬০ মিলিয়ন ডলার (৭৩৬ কোটি টাকার বেশি) খরচ করে বাড়িটি যৌথভাবে কিনেছিলেন এই তারকা দম্পতি। দুজনেরই ছিল সমান শেয়ার।
৭ ঘণ্টা আগে
নিজের বেশ কিছু সিনেমায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন দেব। নিজের পরিচালিত প্রথম সিনেমায় দেব নায়িকা হিসেবে নিয়েছেন শুভশ্রীকে।
১০ ঘণ্টা আগে
রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন একজন উঠতি অভিনেত্রী। তাঁর অভিযোগ, গত ৩০ জানুয়ারি একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক তাঁকে আলোচনার অজুহাতে নিজের ভ্যানিটি ভ্যানে ডেকে পাঠান। সেখানে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার চেষ্টা করা হয়।
১২ ঘণ্টা আগে
গত বছরের শীতে দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে হাফ ডজন কনসার্টের ঘোষণা দিয়েছিল বিভিন্ন আয়োজক প্রতিষ্ঠান। এই তালিকায় ছিল পাকিস্তানের ব্যান্ড জাল, কাভিশ, সংগীতশিল্পী আতিফ আসলাম, আলী আজমত, ভারতের অনুভ জৈনের নাম। তবে নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অনুমতি না পাওয়ায় বাতিল হয়ে যায় সব কনসার্ট।
১৫ ঘণ্টা আগে