
মালয়ালম সিনেমার প্রভাবশালী পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালকৃষ্ণন এক অভিনেত্রীকে যৌন হেনস্তার মামলায় জামিন পেয়েছেন। কেরালার একটি বিশেষ আদালত ১০ এপ্রিল দীর্ঘ শুনানির পর তাঁকে এই শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন।
রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন একজন উঠতি অভিনেত্রী। তাঁর অভিযোগ, গত ৩০ জানুয়ারি একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক তাঁকে আলোচনার অজুহাতে নিজের ভ্যানিটি ভ্যানে ডেকে পাঠান। সেখানে তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার চেষ্টা করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। গত ৩১ মার্চ একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রঞ্জিতকে আটক করে কোচি পুলিশের বিশেষ দল। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
১০ দিন জেলহাজতে থাকার পর গতকাল জামিন পেয়েছেন রঞ্জিত। মুক্তি পেলেও তাঁকে কঠোর নজরদারিতে থাকতে হবে। অসুস্থতার বিষয়টি বিবেচনা করে জামিন দিলেও আদালতের পক্ষ থেকে রঞ্জিতের ওপর কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জামিনের শর্ত অনুযায়ী, আদালতে তাঁর পাসপোর্ট জমা দিতে হবে। তিনি এর্নাকুলাম জেলার বাইরে যেতে পারবেন না। ফোর্ট কোচিতে যেখানে সিনেমার শুটিং চলাকালীন ওই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ, সেই স্থানে প্রবেশ করতে পারবেন না। তাঁকে এক লাখ টাকার বন্ড জমা দিতে হবে এবং আগামী তিন মাস প্রতি সোমবার তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হবে।
অভিনেত্রীকে যৌন হেনস্তার এ অভিযোগ অস্বীকার করেছেন রঞ্জিত বালকৃষ্ণন। রঞ্জিতের আইনজীবী আদালতে দাবি করেন যে অভিনয় সন্তোষজনক না হওয়ায় ওই অভিনেত্রীর দৃশ্য কমিয়ে দেওয়া হয়েছিল সিনেমায়, যার জের ধরেই তিনি পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২০ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২০ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
২০ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
২০ ঘণ্টা আগে