‘থিংকিং আউট লাউড’ গানটি নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে কপিরাইট মামলায় জয় পেয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত গতকাল বৃহস্পতিবার এই রায় দেয়। সংগীতশিল্পী শিরান এই মামলা হারলে গান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
ম্যানহাটন ফেডারেল আদালত বলছে, শিরান তাঁর ওই ‘হিট’ গানটি রচনায় শিল্পী মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি নকল করেননি, বরং তিনি স্বাধীনভাবে গানটি তৈরি করেছেন।
আদালতের বাইরে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘খুব খুশি আমি। মনে হচ্ছে আমাকে অবসরে যেতে হচ্ছে না। কিন্তু আমি একই সঙ্গে পুরোপুরি হতাশ যে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আদালত পর্যন্ত এসেছে।’
মারভিন গের ‘লেটস গেট ইন অন’ গানটি প্রকাশ হয় ১৯৭৩ সালে। ওই গানটি ‘নকলের’ অভিযোগ এনে শিরানের বিরুদ্ধে মামলা করেন গানের সহগীতিকার এড টাউনসেন্ডের মেয়ে ক্যাথরিন টাউনসেন্ড।
রায়ের পর আদালতের বাইরে এসে সাংবাদিকদের এড়াতে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন ক্যাথরিন। সে সময় তিনি শুধু বলেন, ‘ঈশ্বর সব সময় ভালো।’
গত ২৮ এপ্রিল শিরান ম্যানহাটনের ফেডারেল আদালতে মামলার শুনানিতে নিজের পক্ষে সাফাই সাক্ষ্যে ২০১৪ সালে রচিত থিংকিং আউট লাউড গানের প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। শুনানিতে তিনি গিটার বাজিয়ে জুরিদের গানটি গেয়েও শোনান। ওই দিন নিজের ক্যারিয়ার নিয়ে এড শিরান বলেছিলেন, ‘দোষী সাব্যস্ত হলে থেমে যাব।’
শিরানের বিরুদ্ধে গান নকলের অভিযোগ এর আগেও উঠেছে। ২০১৭ সালে ‘শেপ অব ইউ’ গানটির জন্য শিরানের বিরুদ্ধে মামলা হয়। গত বছর লন্ডন হাইকোর্টে সেই কপিরাইট মামলায় রায় আসে শিরানের পক্ষে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে