ঢাকা: এই করোনাকালেও থেমে নেই ঐশী। নতুন নতুন সিনেমায় প্লেব্যাক করার পাশাপাশি নিয়মিতই প্রকাশ করছেন নিজের মৌলিক গান। ২০২১ সালে এরইমধ্যে নিজের ইউটিউব চ্যানেল ‘ঐশী এক্সপ্রেস’ থেকে গায়িকা প্রকাশ করেছেন চারটি গান-‘আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি তাই’, ‘কলবে কলেমা’ এবং ‘আড়ালে চলো না’। এরইমধ্যে সর্বশেষ ‘আড়ালে চলো না’ প্রকাশ করেছেন এই সপ্তাহে।
এছাড়া জি সিরিজ থেকে ‘এতো ব্যথা কেন রে’, লেজার ভিশন থেকে ‘বাতাস ভরিয়া’, ফোকাস মাল্টিমিডিয়া থেকে ‘কালা রে’ এবং জিপি মিউজিকে প্রকাশিত হয়েছে ‘মরে গেলে বুঝবি’ শিরোনামে তার আরও চারটি গান।
পাশাপাশি নতুন কয়েকটি সিনেমায় প্লে-ব্যাক করেছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার টাইটেল সং-এ কণ্ঠ দিয়েছেন। নিরঞ্জন বিশ্বাসের একটি সিনেমা, অপূর্ব রানা’র ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমায়ও গেয়েছেন। এছাড়াও ফজলুল কবির তুহিন পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’তেও শোনা যাবে তার কণ্ঠ।
২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এই অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। ঐশী এক্সপ্রেস যেন দুরন্ত গতিতে এগিয়েই চলছে!
মাত্র ছয় বছরের ক্যারিয়ারে দেশের জনপ্রিয় শিল্পীদের কাতারে নাম লিখিয়েছেন ঐশী। কিছুদিন আগেই সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঐশী বলেন, ‘একজন শিল্পীর জন্য সবচেয়ে আনন্দ এবং উপভোগের জায়গা হলো স্টেজ। কিন্তু করোনার কারণে সেই স্টেজ থেকে অনেক দিন থেকে বাইরে। তারপরও ঘরবন্দি দিনগুলোতে শ্রোতাদের কথা মাথায় রেখে নিয়মিত নতুন গান প্রকাশ করার চেষ্টা করছি। প্লেব্যাকও করছি। আশাকরি আমার নতুন কাজগুলো শ্রোতারা গ্রহণ করবেন।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৩ ঘণ্টা আগে