
আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। ফেব্রুয়ারির শুরুতেই চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরে। জানা গেছে, এবার মুখগহ্বরে বাসা বেঁধেছে ক্যানসারের জীবাণু। এরই মধ্যে শিল্পীর মুখে একটি সার্জারি হয়েছে। দ্রুত শুরু হবে রেডিওথেরাপি। আশা করা হচ্ছে, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন শিল্পী সাবিনা ইয়াসমীন। পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে তাঁর জন্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের শেষের দিক থেকেই অসুস্থ তিনি। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন টেষ্ট করানোর পর নিশ্চিত হওয়া যায়, শিল্পীর মুখগহ্বরে ফের ক্যানসার বাসা বেঁধেছে। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাঁকে।
২০০৭ সালে প্রথম ওরাল ক্যানসারে আক্রান্ত হন সাবিনা ইয়াসমীন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে চিকিৎসা হয়েছিল তাঁর। সেই বার ক্যানসার জয় করে দেশে ফিরে ছিলেন তিনি। সব যখন স্বাভাবিক হয়ে এসেছে, তখনই শিল্পীর জীবনে আরও একবার ছন্দপতন।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ তাঁর। চলচ্চিত্রের গানের পাশাপাশি তিনি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদি, লোকসংগীত, আধুনিক বাংলাসহ নানা ধারার গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি ১৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। শিল্পকলার সংগীত শাখায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক এবং সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে