ঢাকা: আজ প্রখ্যাত সংগীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনের জন্মদিন। ষাটের দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ২৯২টি হিন্দি সিনেমা এবং ৩১টি বাংলা সিনেমার সংগীত পরিচালনা করেছেন। রাহুলের জন্ম কলকাতায়। বাবা শচীন দেব বর্মন একজন খ্যাতিমান সংগীতজ্ঞ। মা মীরা দাশগুপ্তও ছিলেন গানের লোক। গীতিকার ছিলেন তিনি।
রাহুল দেব বর্মনের জন্মদিনে তাঁকে নিয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।
রাহুল দেব বর্মনের ডাকনাম পঞ্চম– এটা সবারই জানা। কিন্তু এ ডাকনামটি জন্মের কয়েকবছর পর রাখা হয়েছিল। প্রথমদিকে টুবলু বলেই ডাকতেন সবাই তাঁকে। এই নাম দিয়েছিলেন তাঁর ঠাকুমা।
তাঁর সুর করা প্রথম গান ছিল ‘অ্যায় মেরি টোপি পলটকে আ’। এই গানটি পরে ‘মিস্টার ফান্টুস’ সিনেমায় ব্যবহার করেছিলেন বাহুল দেব বর্মনের বাবা শচীন দেব বর্মন। অবাক করা ব্যাপার হলো, রাহুল এই গানের সুর করেছিলেন মাত্র ৯ বছর বয়সে!
বাবা শচীন দেব বর্মন দেশের এত বড় সুরকার, তবুও রাহুল দেব বর্মন নিজের গুরু মানতেন আরেক কিংবদন্তি সুরকার সলিল চৌধুরীকে।
চারতিনি সরোদ বাজানো শিখেছিলেন উস্তাদ আলি আকবর খানের কাছে। সমতা প্রসাদের কাছে শিখেছিলেন তবলা। এছাড়াও রাহুল দেব বর্মন খুব ভালো মাউথ অর্গান বাজাতে পারতেন।
তিনি এককভাবে প্রথম কোনো সিনেমায় সুর দেন ‘ছোটে নবাব’-এ, ১৯৬১ সালে। এ সিনেমার পরিচালক মেহমুদ চেয়েছিলেন তাঁর বাবাকে দিয়ে সুর করাতে। কিন্তু শচীন দেব বর্মন জানিয়ে দেন যে, তাঁর হাতে সময় একেবারে নেই। উপায়ান্তর না দেখে রাহুল দেব বর্মনকে দায়িত্ব দেন পরিচালক। এভাবেই শুরু হয় সুরকার রাহুলের যাত্রা।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৬ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৬ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৬ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৮ ঘণ্টা আগে