
অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। আজ শনিবার রাজধানীর কুর্মিটোলায় তাঁর গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সময়মতো গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনো ক্ষতি হয়নি।
আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানিয়ে পারশা লেখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’
এর আগে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
পারশা জানান, বিজ্ঞাপনের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিংয়ের জন্য বসুন্ধরা থেকে বনানী যাচ্ছিলেন তিনি। কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে নেমে পড়েন তিনি।
গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান দিয়ে আলোচনায় আসেন পারশা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ইউনেসকো সদর দপ্তরে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশ হিসেবে পারফর্ম করেন তিনি।
গানের পাশাপাশি অভিনয়ে নিজের নাম জড়িয়েছেন পারশা। গত বছর প্রবীর রায় চৌধুরীর নাটক ‘লাভ লাইন’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। সম্প্রতি মুক্তি পেয়েছে পারশার প্রথম ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে