সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব কয়েকজন বন্ধুকে নিয়ে একটি ব্যান্ড শুরু করেছিলেন ২০০৯ সালে। এ ব্যান্ড নিয়ে বেশ কিছু কনসার্টেও পারফর্ম করেছিলেন তাঁরা। ওই বছরই প্রকাশ হয়েছিল ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’। ভিন্নমাত্রার গান আর সংগীতায়োজন—সব মিলিয়ে দারুণ সাড়া ফেলেছিল অ্যালবামটি। এরপর দীর্ঘ বিরতি।
এত দিনে ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’-এর নতুন খবর এসেছে। এ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবামের কাজ করছেন অর্ণব। তবে এত দিনে ব্যান্ডের অনেক মুখ বদলে গেছে। যুক্ত হয়েছে আরও কিছু নতুন মুখ। যাঁদের সঙ্গে আগে কখনো কাজ করেননি তিনি। একদল নতুন শিল্পীকে নিয়েই চ্যালেঞ্জ নিয়েছেন অর্ণব। কারণ তিনি এ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চান কিছু নতুন কণ্ঠকে। কিন্তু অ্যালবাম প্রকাশের আগে শিল্পীদের নাম বলতেন চান না অর্ণব।
অ্যালবামের কাজ প্রায় শেষের দিকে। রেকর্ডিং চলছে অর্ণব ও বুনোর স্টুডিওতে। কী ধরনের গান থাকবে এ অ্যালবামে? অর্ণব জানিয়েছেন, অর্ণবের কণ্ঠে যে ধরনের গান শুনে অভ্যস্ত শ্রোতারা, তেমনই কিছু গান থাকবে। তবে সুরে আর সংগীতায়োজনে থাকবে নতুনত্ব। এ বছরই প্রকাশিত হবে অ্যালবামটি।
অর্ণব ইদানীং নিয়মিত গান করছেন তাঁর স্ত্রী রবীন্দ্রসংগীতশিল্পী সুনিধি নায়েকের সঙ্গে। প্রায়ই সুনিধির ইউটিউব চ্যানেলে পাওয়া যায় তাঁদের দ্বৈত গান। সুনিধিরও অ্যালবাম প্রকাশ হবে এ বছর। সেটিরও কাজ নিয়ে ব্যস্ত আছেন অর্ণব।
একটি মিউজিক্যাল ফিল্মও তৈরি হচ্ছে অর্ণবকে নিয়ে। গান ও গানের বাইরে অর্ণব কেমন, তা-ই উঠে আসবে ‘অর্ণব: আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নামের সেই ছবিতে। অনেকদূর এগিয়েছে সেই ফিল্মের কাজ। সব মিলিয়ে আবার সেই চেনা রাস্তায়ই হাঁটছেন অর্ণব। তিনি গান নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন—ভক্তদের জন্য এর চেয়ে বড় খবর আর কী হতে পারে!

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে