প্রয়াত সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল স্মরণে অনুষ্ঠিত হলো ‘সেদিনের এক বিকেলে’ শীর্ষক এক আলোচনা সভা। গতকাল রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জুয়েলকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সহকর্মী ও বন্ধুরা।
অনুষ্ঠানে গান-কবিতা পরিবেশনের পাশাপাশি অতিথিদের স্মৃতিচারণার মধ্য দিয়ে উঠে আসে জুয়েলের সংগীত জীবন, কর্মজীবন ও বন্ধুত্বের নানা দিক। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, রাশিদ খান ও মাসুদুজ্জামানের উপস্থাপনায় স্মৃতিচারণামূলক আলোচনায় অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকীব খান, গীতিকার জুলফিকার রাসেল, নির্মাতা সৈয়দ আওলাদ, আ কা রেজা গালিব, মিডিয়া ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন, আবৃত্তিকার শিমুল মুস্তাফাসহ জুয়েলের পরিবার ও নিকটতম বন্ধুরা।
অনুষ্ঠানে জুয়েলের গাওয়া জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার, কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা। এ ছাড়া, অডিও ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে জুয়েলের বৈচিত্র্যময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করা হয়।
বাংলাদেশে মেলোডি ধাঁচের গানে দর্শক–শ্রোতার কাছে প্রিয় নাম জুয়েল। তিনি ১০টি একক অ্যালবামসহ ৫০–এর অধিক যৌথ অ্যালবামে গান করেন। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গান ‘সেদিনের এক বিকেলে’, ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’, ‘সামনে তোমার চাঁদের পাহাড়’, ‘আমার আছে অন্ধকার’, খুব সকালে’ ইত্যাদি। উপস্থাপক হিসেবেও টেলিভিশন ও টেলিভিশনের বাইরে নানা অনুষ্ঠানে সফলতার স্বাক্ষর রেখেছেন জুয়েল। নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এবং করপোরেটদের জন্য ডকুমেন্টারি, বিজ্ঞাপনচিত্র, সচেতনতামূলক অডিও ভিজ্যুয়াল নির্মাণ করেন। গত ৩০ জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান জুয়েল। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে