এ প্রজন্মের সংগীতশিল্পী রাজীবের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। তাঁর কন্ঠেও ভক্তরা এন্ড্রু কিশোরের গান শুনতেই বেশি ভালোবাসেন। আগামী ঈদে দীপ্ত টিভির আয়োজনে বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাইবেন রাজীব।
জানা গেছে, একই অনুষ্ঠানে রাজীব গেয়ে শোনাবেন এন্ড্রু কিশোরের ৮টি গান। এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং শেষ হয়েছে। গানগুলো হচ্ছে— ‘আমি একদিন তোমায় না দেখিলে’, ‘বেদের মেয়ে জোছনা আমায় কথা দিয়েছে’, ‘বুকে আছে মন’, ‘তুমি আমার জীবন’, ‘কী দিয়া মন কাড়িলা’, ‘তুমি চাঁদের জোছনা নও’, ‘চাঁদের সাথে আমি দেবো না’ ও ‘সবার জীবনে প্রেম আসে’। গানগুলোতে রাজীবের সহশিল্পী হিসেবে আছেন রন্টি দাস।
একই অনুষ্ঠানে ৮টি এন্ড্রু কিশোরের গান গাওয়া প্রসঙ্গে রাজীব বলেন, ‘সেই ছোটবেলা থেকেই এন্ড্রু কিশোরকে আদর্শ হিসেবে মানি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দীপ্ত টিভির এই চমৎকার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। যার কারণে আমি আজকের রাজীব, তাঁরই গান গাইলাম আমি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে। চেষ্টা করেছি এন্ড্রু কিশোরের আবেগকে বুকে লালন করে গাইবার। শ্রোতাদের ভালোলাগলেই আমাদের কষ্ট সার্থক।’
রাজীব জানান, আগামী ২৪ এপ্রিলের মধ্যে তিনি বিটিভি, এসএ টিভি ও যমুনা টিভির বিভিন্ন ঈদ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে