
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমানের কারণেই নাকি ভারতের এই শিল্পের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে! তাঁর কারণেই ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রশিল্পীরা কাজ হারাচ্ছেন। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন বলিউডের প্লেব্যাক শিল্পী অভিজিৎ ভট্টাচার্য।
অভিজিৎ ওই সাক্ষাৎকারে সংগীত তৈরিতে এ আর রাহমানের প্রযুক্তির ‘অতিরিক্ত’ ব্যবহারের সমালোচনা করেন। অভিযোগ করেন, এই সুরকার ডিজিটাল সরঞ্জামের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন। এর ফলে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রশিল্পীরা কাজ হারাচ্ছেন।
এ আর রাহমান ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগগুলোর প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, ‘সবকিছুর জন্য আমাকে দোষ দেওয়াটা বেশ ভালো! আমি এখনো অভিজিৎকে ভালোবাসি এবং তাঁকে কেক পাঠাব। এ ছাড়া, এটা তাঁর মতামত এবং কারও মতামত থাকাটা ভুল কিছু নয়।’
অভিজিৎ গান তৈরিতে বাদ্যযন্ত্রের ব্যবহারে কমে যাওয়ার জন্যও সরাসরি এ আর রাহমানকে দায়ী করেছেন। এই অভিযোগ অস্বীকার করে এ আর রাহমান বলেছেন, ‘আমি সম্প্রতি দুবাইতে ৬০ জন নারীকে নিয়ে একটি অর্কেস্ট্রা তৈরি করেছি। তাঁরা প্রতি মাসেই কাজ করছেন এবং বিমা, স্বাস্থ্য ও অন্যান্য সব সুবিধা পাচ্ছেন। আমি যে সিনেমাগুলো করি, তা ছাওয়া হোক বা পোন্নিয়িন সেলভান, তাতে ২০০–৩০০ জন সংগীতশিল্পী কাজ করেন। কিছু গানে ১০০ জনের বেশি মানুষ কাজ করেন। আমি তাঁদের সঙ্গে গ্রুপ ছবি দেখাই না বা পোস্ট করি না, তাই কেউ এ সম্পর্কে জানতে পারে না।’
সংগীতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে এ আর রাহমান ব্যাখ্যা করে বলেন, অসাধারণ সুর তৈরি করার সরঞ্জাম হিসেবে কম্পিউটার ব্যবহার করা হয়। প্রতিযোগিতামূলক বাজারের কথা উল্লেখ করেন এ আর রাহমান জোর দিয়ে বলেন, একটি প্রকল্পে সংগীতশিল্পীদের ডেকে বাজিয়ে নেওয়ার পর তাঁদের আর প্রত্যাখ্যান করতে পারেন না। তিনি যাদের সঙ্গে কাজ করেছেন সেই প্রযোজকেরা সাক্ষ্য দিতে পারবেন যে, তিনি কতজন কম্পোজারের সঙ্গে কাজ করেছেন।
এ আর রাহমানের সর্বশেষ কাজ হিন্দি সিনেমা ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ এবং তামিল সিনেমা ‘কাদালিকা নেরামিল্লাই’। আমির খানের প্রযোজনায় ‘লাহোর ১৯৪৭ ’, মণি রত্নমের ‘থাগ লাইফ’ এবং আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মেঁ’–র সংগীত পরিচালনার কাজ এখন তাঁর হাতে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে