
সংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়। এই সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরটি ছিল তাঁর জীবনের শেষ কনসার্ট ট্যুর। ঢাকায় দু-একটা ইভেন্ট আগে থেকেই কমিটমেন্ট করা আছে। সেগুলো শেষ করেই সংগীতজীবনের ইতি টানবেন।
সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন তাহসান। প্রতিশ্রুতি অনুযায়ী এবার দেশের কনসার্টগুলোতে পারফর্ম করবেন। ৫ অক্টোবর ভিভোর নতুন মডেলের মোবাইল ফোন লঞ্চিং উপলক্ষে রাজধানীর আইসিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে গান শোনান তাহসান। ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তাহসান। তাই অনুষ্ঠানটিতে তাঁর উপস্থিতি একরকম প্রত্যাশিতই ছিল। ‘প্রেম তুমি’ দিয়ে কনসার্ট শুরু করেন তাহসান, শেষ করেন ‘আলো’ গান দিয়ে।
গান শেষ হওয়ার পর কৌতূহলী দর্শকদের অনুরোধে অনুষ্ঠানের সঞ্চালক তাহসানের কাছে জানতে চান, কেন তিনি গান ছেড়ে দেওয়ার এই কঠিন সিদ্ধান্ত নিলেন? স্মিত হেসে তাহসান বলেন, ‘অনেক বছর আগে এক ভাই আমাকে বলেছিলেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে শিল্পীদের সময়কাল খুব কম। কেন তুমি ঝুঁকি নিচ্ছ? আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি। তাঁর কথাকে আমি অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম। আর্টিস্টের মেয়াদকাল কম হতে পারে, কিন্তু তাঁর তৈরি করা আর্টের মেয়াদ তাঁর বিদায়ের পরও থাকতে পারে।’
তাহসান আরও বলেন, ‘আমার মনে হয়েছে, আমি ততটুকু সময়ই কাজ করব, যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের সেই ভালোবাসাটা পাব। কারণ আমি দেখেছি যে অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে। কিন্তু এই ক্যারিয়ারে যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। তাই ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেটার।’

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৭ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে