
বিপিএলের গত আসরের সমাপনী আয়োজন মাতিয়েছিলেন জেমস। এবারের বিপিএলেও তাঁর উপস্থিতি থাকবে, এমন গুঞ্জন ছড়িয়েছিল দিন পনেরো আগে। সে সময় নগর বাউলের পক্ষ থেকে জানানো হয়, এটা গুজব। তাদের সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে সোমবার বিপিএলের উদ্বোধনী আয়োজনে রাহাত ফতেহ আলীর পারফরম্যান্সের পর বিসিবি কর্তৃপক্ষ নিশ্চিত করল, জেমস থাকছেন এ আসরে।
ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আয়োজিত হয় ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’। এই ফেস্টের মধ্য দিয়ে বিপিএলের উন্মাদনা শুরু হয়ে গেল। ৩০ ডিসেম্বর বিপিএল মাঠে গড়ানোর আগে আরও দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে। একটি সিলেটে, অন্যটি চট্টগ্রামে। প্রতিবার উদ্বোধনী অনুষ্ঠান কেবল ঢাকাকেন্দ্রিক হলেও এবার সেটাকে তিন ভেন্যুতে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিপিএল মিউজিক ফেস্টের দ্বিতীয় পর্বটি হবে আজ ২৫ ডিসেম্বর বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে। এ পর্বের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন নগর বাউল জেমস। তাঁর সঙ্গে থাকবেন আসিফ আকবর, মুজা, সঞ্জয় ও তোশিবা।
ইতিমধ্যে কনসার্টের টিকিটের মূল্যও প্রকাশ করেছে বিসিবি। টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা। এই টিকিটে দর্শকেরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে কনসার্ট দেখতে পারবেন। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকার প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা।
বেলা আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের প্রবেশ গেট, খোলা থাকবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এ ছাড়া দর্শকেরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে