পয়লা বৈশাখ উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন এস কে সমীর। ‘তুমি কতটা সুখী হয়েছ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন তিনি। গানটি প্রকাশ পেয়েছে সমীর এক্সপ্রেস নামের ইউটিউব চ্যানেলে।
সমীর বলেন, ‘কয়েক বছর আগে গানটি তৈরি করেছিলাম। একটি টিভিতে লাইভ গেয়েছিলাম। অনেকেই অনুরোধ করেছিলেন গানটি ভিডিও আকারে প্রকাশ করার জন্য। তাই পয়লা বৈশাখ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলাম গানটি। গানের ভিডিওতে আমার সঙ্গে মডেল হয়েছেন শেখ চাঁদনী। ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আশা করছি গানের পাশাপাশি ভিডিওটি সবার মন জয় করবে।’

উল্লেখ্য, নিজের ইউটিউব চ্যানেল সমীর এক্সপ্রেসের পাশাপাশি আর্ট বক্স নামের একটি অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান নিয়ে কাজ করেছেন সমীর। বর্তমানে বেশ কিছু সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাবিং এবং বিজ্ঞাপনের জিঙ্গেলের কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। সমীর জানিয়েছেন, সিনেমা ও বিজ্ঞাপনের কাজ শেষে নিজের নতুন গানের কাজ শুরু করবেন।

নতুন অধ্যায় শুরু করলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। পা রাখলেন রাজনীতির অঙ্গনে। জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার ভারতের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার থেকে টালিউডে সব ধরনের শুটিং বন্ধ থাকবে। যতদিন না শুটিং সেটে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, ততদিন এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে।
১০ ঘণ্টা আগে
রোববার থেকে মাল্টিপ্লেক্সগুলো সন্ধ্যার পর সব সিনেমার শো বন্ধ রেখেছে। এমন অবস্থায় মাল্টিপ্লেক্সে সান্ধ্যকালীন শো চালু রাখার দাবি জানিয়েছেন রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার পরিচালক ও প্রযোজকেরা।
১২ ঘণ্টা আগে
এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০২৪ সালের শেষ দিকে দেশ ছাড়ার আগে সোশ্যাল মিডিয়ায় সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন সাইমন। পেশাগত সংকটের কথা উল্লেখ করে ইঙ্গিত দিয়েছিলেন বিকল্প পেশায় জড়ানোর। এবার যুক্তরাষ্ট্র থেকে জানালেন সেই খবর।
১৬ ঘণ্টা আগে