
অভিনেতা রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত ও বিচার দাবিতে সরব টালিউডের শিল্পী ও কলাকুশলীরা। এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল আর্টিস্ট ফোরাম। গত রোববার সংগঠনটির বৈঠকে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার থেকে টালিউডে সব ধরনের শুটিং বন্ধ থাকবে। যতদিন না শুটিং সেটে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, ততদিন এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে স্টুডিও চত্বরে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করবেন শিল্পী ও টেকনিশিয়ানরা।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা শান্তিলাল মুখার্জি বলেন, ‘রাহুলের পরিবারের পাশে আমরা সকলে আছি। আর্টিস্ট ফোরামের চার হাজার সদস্য, আর ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ানসহ পরিচালক-প্রযোজক-কলাকুশলীদের সুরক্ষার জন্য আমাদের লড়াই আজ থেকে শুরু হলো। আমাদের ভয় করছে। শুটিংয়ে বের হলে বাড়ি ফিরব কিনা সেই নিশ্চয়তা নেই। রাহুল আমাদের শিখিয়ে গেছে, সুরক্ষা ছাড়া বাড়ি থেকে বের হয়ো না। মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি, যতক্ষণ না সুরক্ষার ব্যবস্থা করা হবে, ততক্ষণ আমাদের কর্মবিরতি চলবে।’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। ছেলেটা চলে গিয়ে আমাদের সবাইকে এক করে দিয়ে গেল। আমরা চাই এমন একটা সিস্টেম তৈরি করতে, যেখানে আমাদের শিল্পী পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান সবাই সুরক্ষিত থাকবেন।’
পরিচালক কৌশিক গাঙ্গুলী বলেন, ‘দুর্ঘটনা কিংবা বিপদ এগুলো আকস্মিক। আগে থেকে বোঝা যায় না। কিন্তু এমন কিছু নিয়ম থাকতে হবে, যাতে শিল্পীর মর্যাদা এবং সুরক্ষা অক্ষুণ্ণ থাকে। রাহুলের পরিবার যেন জানতে পারে যে, তাদের প্রিয়জন কীভাবে মারা গেছে। সেটা না জানিয়ে থাকা যাবে বলে যদি ভাবেন কেউ, তা হবে না।’
আর্টিস্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এটা আমাদের মানবিকতার লড়াই। শিল্পীরা আবেগপ্রবণ কিন্তু আবেগের পাশাপাশি সুরক্ষার বিষয়ে ভাবতে হবে। সেজন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। রাহুল যেভাবে আমাদের ছেড়ে চলে গেল, সেটা কখনই কাম্য নয়। আমরা শেষ অবধি লড়ব। জানতে চাইব কেন এমন হল? রাহুল আমাদের সকলকে এক করে দিয়ে গেছে, প্রশ্ন তুলে দিয়েছে যে, আমরা কি সত্যিই নিরাপদ?’
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘আমরা কর্মবিরতির পক্ষে নই। কিন্তু নিজেদের নিরাপত্তার কারণে আমরা বাধ্য হয়েছি। প্রথমেই সুষ্ঠু নিরাপত্তা বিধি দরকার। সেই কারণেই আমরা মঙ্গলবার থেকে এই কর্মবিরতির ডাক দিয়েছি। আর্টিস্ট, টেকনিশিয়ান সকলের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা কাজের মধ্যে নিজেদের উজাড় করে দিতে চাই। কিন্তু নিজেদের বিসর্জন দিতে রাজি নই।’
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। শুটিংয়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না, উঠেছে এমন অভিযোগ।
শুটিংয়ে ঠিক কী ঘটেছিল, তা জানতে সিরিয়ালের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে চিঠি দিয়েছিল আর্টিস্ট ফোরাম। কিন্তু তাদের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম। তাই সংগঠনটির সদস্যরা বৈঠকে বসেন। সেই বৈঠকে অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সে অনুযায়ী গত শনিবার আর্টিস্ট ফোরামের সদস্যদের সঙ্গে নিয়ে কলকাতার রিজেন্ট পার্ক থানা ও ওড়িশার তালসারি থানায় এফআইআর করেছেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ওই দিন বিকেলে কলকাতার টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ শিরোনামে এক প্রতিবাদ মিছিল বের করেন শিল্পী ও কলাকুশলীরা।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে