
বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। সেই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন জেফার রহমান। অনেকের আপত্তি, কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। কেউ কেউ তো তাঁকে অটো টিউন শিল্পী বলেও বিদ্রূপ করেন। অবশেষে সমালোচনার জবাব দিলেন জেফার। জানালেন, ভবিষ্যতে আরও অনেক কনসার্ট হবে এবং সেখানেও সবার সঙ্গে নাচবেন তিনি।
সবার আগে বাংলাদেশ কনসার্টে ঝুমুর গান পরিবেশন করেন জেফার। সেই পারফরম্যান্সের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায়, ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে নাচছেন জেফার। একটু খেয়াল করলেই বোঝা যাচ্ছে, সরাসরি গাইছেন না তিনি, বরং ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা গানের সঙ্গে শুধু ঠোঁট মেলাচ্ছেন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন জেফার। কেউ কেউ মন্তব্য করেন, ‘সাউন্ড বক্স বাজিয়ে লিপসিং করলে তো বাসায় বসেই গান শোনা ভালো ছিল’। কেউ আবার বলেন, ‘শুধু নাচটাই দেখা যায়, গান কই?’
এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়। প্রথমে চুপ থাকলেও গত শনিবার রাতে সমালোচনার জবাব দিয়েছেন জেফার। কনসার্টে দর্শকদের নাচের ভিডিও দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘নিউজগুলা দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই! আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচল, গলা মিলিয়ে গানও গাইল, ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই।’
সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন, ‘আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল। সামনে আরও অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে।’
এদিকে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিপিএল টি-২০ মিউজিক ফেস্টে পারফর্ম করবেন জেফার। এই অনুষ্ঠানে আরও গাইবেন ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা, সংগীতশিল্পী মুজা, সঞ্জয় ও হান্নান। প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে