তিন দশক ধরে সংগীতাঙ্গনে বিচরণ বাপ্পা মজুমদারের। একক, দ্বৈত, মিশ্র অ্যালবামের পাশাপাশি ব্যান্ড দলছুট এবং সিনেমায় গাওয়া ও সুর করা জনপ্রিয় অনেক গান আছে তাঁর ঝুলিতে। এবার বাপ্পা হাজির হচ্ছেন গজল আঙ্গিকে বাংলা গান নিয়ে। নতুন এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘অনুভব’। এতে থাকবে মোট ৮টি গান। সব গান লিখবেন সৈয়দ গালিব হাসান, সুর ও সংগীতায়োজন করবেন বাপ্পা মজুমদার।
বাপ্পা মজুমদার ছাড়াও অনুভব অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দেবেন সোমনুর মনির কোনাল, তানভীর আলম সজীব, ইউসুফ আহমেদ খান ও টিনা রাসেল। গত রোববার রাজধানীর এক রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে নতুন এই প্রজেক্টের কথা জানান বাপ্পা মজুমদার। অ্যালবামের সঙ্গে যুক্ত শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাতা ও সংগীতশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল, গীতিকার জুলফিকার রাসেল, শাহান কবন্ধ, নির্মাতা সৈকত রেজা, সংগীতশিল্পী এলিটা করিম প্রমুখ।
নতুন এই প্রজেক্ট নিয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘৩০ বছরের সংগীত ক্যারিয়ারে অনেক ধরনের গান গেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গজল ঘরানার গান করার। সেই ভাবনা থেকেই অনুভব অ্যালবামের পরিকল্পনা।’

অনুভবে যুক্ত হতে পারেন আরও কয়েকজন সংগীতশিল্পী। ইতিমধ্যে এই প্রজেক্ট নিয়ে গীতিকার গালিব হাসানের সঙ্গে কথা হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার। বাপ্পা বলেন, ‘আমি চাই বিভিন্ন প্রজন্মের শিল্পীদের এই প্রজেক্টে যুক্ত করতে। ইতিমধ্যে রুনা লায়লার সঙ্গে গালিব ভাইয়ের কথা হয়েছে। তিনি আগ্রহ দেখিয়েছেন। আশা করছি একটা গানে আমরা তাঁকে পাব।’
গত রোববার বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অনুভব অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। স্পটিফাইসহ দেশি-বিদেশি অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে গান দুটি।
বাপ্পা মজুমদার জানান, পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি গানগুলো। এরপর সিডি আকারেও অনুভব অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা করা হচ্ছে। বাপ্পা বলেন, ‘এখন তো ফিজিক্যাল অ্যালবাম হারিয়ে গেছে। তবে আশার বিষয় হলো, অ্যালবামের এই প্রচলনটি আবার ফিরে আসছে। আমিও ব্যক্তিগতভাবে চাই সিডি আকারে অ্যালবাম প্রকাশ পাক। আমরা চিন্তা করছি এই অ্যালবামটি ফিজিক্যালি প্রকাশ করার। আমার পরবর্তী প্রজেক্টগুলো অ্যালবাম আকারেই প্রকাশ করতে চাই।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
২ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
২ ঘণ্টা আগে