
নায়ক জসীমের ছেলে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকাল এ কে রাতুল মারা গেছেন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনসহ একাধিকজন।
জানা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হলে প্রথমে তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়, সেখান রোগীর অবস্থা দেখে তাঁকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তাঁরা। লুবানা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝপথে রাতুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লুবানা হাসপাতালে আনা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৫টার দিকে চিকিৎসকেরা রাতুলকে মৃত ঘোষণা করেন।
সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন জানিয়েছেন, রাতুলের মরদেহ উত্তরার বাসভবনে নেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন সংগীতাঙ্গনের অনেকে।
রাতুলের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সংগীত অঙ্গনে। শোক প্রকাশ করে ফেসবুকে চিরকুট ব্যান্ডের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘দেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রডিউসার, ওন্ড-এর বেজিস্ট-ভোকালিস্ট এ কে রাতুল ভাইয়ের আকস্মিক ও অকালমত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর পরিবারকে সৃষ্টিকর্তা এ গভীর শোক সহ্য করার শক্তি দিন।’
আরও শোক প্রকাশ করেছেন বাপ্পা মজুমদার, ইমন চৌধুরী, আলিফ আলাউদ্দীন, জোনায়েদ ইভানসহ অনেকে।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৫ মিনিট আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে