
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো আয়োজনে বসেছে গ্র্যামির আসর। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জৌলুশ আরও বাড়িয়ে দিয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে দুনিয়া কাঁপানো জনপ্রিয় পপ গায়িকা শাকিরাও চতুর্থবারের মতো গ্র্যামি জয় করেছেন।
মার্কিন পপ তারকা বিয়ন্সে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই গুণী তারকা আরও একবার নতুন ইতিহাস গড়লেন। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী গ্র্যামি জিতেছেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে। গত বছর মুক্তি পেয়েছিল বিয়ন্সের অ্যালবাম কাউবয় কার্টার। কান্ট্রি মিউজিকের এই অ্যালবামের জন্যই ১১টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। এবারের গ্র্যামিতে এতগুলো মনোনয়ন আর কেউ পাননি।
কাউবয় কার্টার অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে। বিয়ন্সের হাতে গ্র্যামি তুলে দেন টেলর সুইফট। এ সময় গায়িকা বলেন, ‘আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই, যেন নিজের প্যাশন নিয়েই যেন সবাই কাজ করেন।’
কেবল সেরা কান্ট্রি অ্যালবাম নয়, মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। ‘আই মোস্ট ওয়ান্টেড’ পারফরম্যান্সের জন্য গ্র্যামি জিতেছেন দুই তারকা।

দিকে ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছেন শাকিরা। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় সংগীত শিল্পী জেনিফার লোপেজ। এ সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।

পুরস্কার পেয়ে আবেগ প্রবল হয়ে পড়েন শাকিরা। লস অ্যাঞ্জেলেসে দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন গায়িকা। পরে তাঁর পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন। তিনি বলেন, ‘আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তাঁরা ভালোবাসার যোগ্য। তাঁদেরই এটা প্রাপ্য। আমি সব সময় তাঁদের লড়াইয়ের পাশে আছি।’ পুরস্কার নেওয়ার পর পারফর্মও করেন শাকিরা।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে