এজেন্ট ইথান হান্ট হয়ে ফিরছেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ‘মিশন ইম্পসিবল’ সিনেমা মানেই দর্শকদের যেন ভিন্নরকম উন্মাদনা। গত বুধবার মুক্তি পেয়েছে টম ক্রুজের পরবর্তী সিনেমা ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’-এর নতুন ট্রেলার। মুক্তি পাওয়ামাত্রই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী।
এটি শুধু টম ক্রুজ নয়, ২০২৩ সালের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি। বিশ্বব্যাপী প্রায় প্রত্যেক সিনেমাপ্রেমী এর মুক্তির অপেক্ষা করছেন। সিনেমাটি ২০১৯ সালে ঘোষণা করা হলেও সিকুয়েল তৈরিতে অনেক সময় লেগেছে। কারণ নির্মাতাদের কোভিড মহামারি থেকে শুরু করে বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল।
সিনেমাটি তৈরিতে দেরি হওয়ার পর কিছুদিনের জন্য বন্ধও হয়ে যায়। অন-সেট কোভিড প্রোটোকল অনুসরণ না করায় টম ক্রুজ ও তাঁর টিম সেই সময়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে চিত্র ধারণের কাজ শেষ হয় সিনেমাটির।
সিনেমাটি প্রযোজনা করেছেন টম ক্রুজ, ম্যাককুয়ারি, জেজে আব্রামস, ডেভিড এলিসন এবং জেক মেয়ার্স। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মাইলস টেলার, জেনিফার কনেলি এবং আরও অনেকে। সিনেমাটি ২০২৩ সালের ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
টম ক্রুজকে সর্বশেষ দেখা গেছে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমায়। সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেন–এই সিনেমায় রয়েছেন হ্যালি অ্যাটওয়েল, রেবেকা ফার্গুসন এবং অন্যরা। এই ছবি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি এবং এটি প্রযোজনা করেছেন ক্রুজ নিজে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে