হিরোশিমা-নাগাসাকি ধ্বংসকারী পারমাণবিক বোমার জনকের বায়োপিক দেখছে জাপান। গত শুক্রবার অবশেষে দেশটিতে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘ওপেনহাইমার’। ভ্যারাইটি জানিয়েছে, তিন দিনে জাপান থেকে সিনেমাটি আয় করেছে ২৫ লাখ ডলার।
গত ২৯ মার্চ জাপানের ৩৪৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। ওপেনহাইমারের সঙ্গে একই সময়ে জাপানের প্রেক্ষাগৃহে চলছে জাপানিজ হরর সিনেমা ‘স্ট্রেঞ্জ হাউস’ ও অ্যানিমেটেড সিনেমা ‘হাইকুই’। বক্স অফিসে ওপেনহাইমারের অবস্থান এ দুটির পরেই।
ওপেনহাইমার সিনেমার বিষয়বস্তু জাপানিদের জন্য খুব স্বস্তির নয়। এটি তৈরি হয়েছে পারমাণবিক বোমার জনক রবার্ট জে ওপেনহাইমারের জীবনী অবলম্বনে। সিনেমার একটি বড় অংশজুড়ে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার বিখ্যাত ম্যানহাটন প্রকল্পের গল্প। লস আলামোস ল্যাবরেটরির পরিচালক ছিলেন ওপেনহাইমার, যেখানে তৈরি পারমাণবিক বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছিল জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহর। সুতরাং তাঁর ওপর ভিত্তি করে তৈরি সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেলেও জাপানে নিষিদ্ধ ছিল।
প্রাথমিকভাবে ইউনিভার্সাল পিকচারস ওপেনহাইমারের বৈশ্বিক মুক্তির পরিকল্পনায় জাপানকে অন্তর্ভুক্ত করতে পারেনি দেশটির আপত্তির কারণে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানটি খুব চেষ্টা করছিল যাতে সেখানে মুক্তি দেওয়া যায়। কারণ হলিউডের অন্যতম বড় বাজার জাপান। অনেক কাঠখড় পুড়িয়ে জাপানি পরিবেশক প্রতিষ্ঠান বিটারস এন্ড অবশেষে দেশটিতে ২৯ মার্চ ওপেনহাইমার মুক্তি দেয়। সিনেমাটিতে কী দেখানো হয়েছে, সেটা নিয়ে অনেক জাপানির প্রবল আগ্রহ ছিল। ফলে হলগুলোতে দর্শক সমাগম হচ্ছে ভালোই।
জাপান বর্তমানে আমেরিকার মিত্র শক্তি। তবে অতীতের সেই দগদগে ক্ষত এখনো স্পষ্ট প্রতিটি জাপানি নাগরিকের মনে। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরোশিমার ৩৭ বছর বয়সী বাসিন্দা কাওয়াই বলেন, ‘অবশ্যই এটি একটি অসাধারণ সিনেমা। কিন্তু সিনেমায় পারমাণবিক বোমাকে এমনভাবে তুলে ধরা হয়েছে, যা দেখে মনে হয় সেটি প্রশংসার যোগ্য। কিন্তু হিরোশিমার একজন বাসিন্দা হিসেবে আমি সিনেমাটি দেখতে অস্বস্তি বোধ করেছি।’
উল্লেখ্য, গত জুলাই মাসে মুক্তি পাওয়ার পর থেকে ওপেনহাইমার বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য লাভ করে। বক্স অফিসের পর সিনেমাটি সাফল্যের ধারা বজায় রেখেছে পুরস্কারের মঞ্চগুলোতেও। ৯৬তম অস্কারে সেরা সিনেমা, নির্মাতা, অভিনেতাসহ ৭টি বিভাগে পুরস্কার পেয়েছে ওপেনহাইমার।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে