
রুশো ব্রাদার্সের রেড নোটিস সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। এবার শোনা যাচ্ছে হলিউড সিরিজ ইউফোরিয়া খ্যাত তারকা সিডনি সুইনির সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। সনি প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমায় সিডনির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ছবির নাম হতে পারে ‘স্ট্রিট ফাইটার’। এটি জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে নির্মিত হবে। যদিও ধানুশ এবং সিডনির কাস্টিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

জানা গেছে, সিনেমাটি ২০২৬ সালের ২০ মার্চ মুক্তি পাবে। একই দিনে রায়ান গসলিং অভিনীত অ্যামাজন এমজিএম স্টুডিও প্রযোজিত প্রজেক্ট হেইল মেরি মুক্তি পাবে। ফলে এই দুটি ছবির মধ্যে বক্স অফিসে বড় প্রতিযোগিতা দেখা যেতে পারে।
ধানুশের হলিউড যাত্রা আরও শক্তিশালী হবে কিনা এবং সিডনি সুইনির সঙ্গে তাঁর রসায়ন কেমন জমবে তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে