পপ সুপারস্টার টেলর সুইফটকে কি এবার দেখা যাবে সুপারহিরোর চরিত্রে? জল্পনা তেমনটাই। হলিউডের একাধিক সংবাদমাধ্যমের খবর, সুপারহিরোদের মার্ভেল ইউনিভার্স-এ নতুন সংযোজন হতে পারেন সুইফট। ব্লন্ড ফ্যান্টমের চরিত্রে দেখা যেতে পারে বিশ্ববিখ্যাত গায়িকাকে।
যদিও টেলর সুইফটের অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে। তবে মার্ভেল সিরিজে সুপারহিরোর চরিত্রে তাঁর অন্তর্ভুক্তি অভিনয় ক্যারিয়ারের বড় একটি ব্রেক হতে চলেছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, মার্ভেল প্রেসিডেন্ট কেভিন ফেগের সঙ্গে ইতিমধ্যে সুইফট দেখা করেছেন। এই ব্যাপারে প্রাথমিক কথাবার্তাও এগিয়েছে।
শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
টেলর সুইফটের পাশাপাশি এই নারী সুপারহিরো চরিত্রের জন্য অভিনেত্রী স্কারলেট জোহানসনের নামও আলোচনায় ঘোরাফেরা করছে বলে খবর। তবে সুইফটের সুপারহিরো হওয়ার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই প্রবল এক উন্মাদনা তৈরি হয়েছে নেটমহলে।
সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে টেলর সুইফটের ভক্তদের কমেন্টে। তাঁদের প্রায় সকলেই পছন্দের গায়িকাকে দেখতে চাইছেন বড়পর্দার লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে