গত বছর যতগুলো সিনেমা বিশ্বব্যাপী ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছিল তার মধ্যে ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ অন্যতম। সিনেমাটি আগামী ১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্মটি টুইট করে এ তথ্য জানিয়েছে।
মারভেলের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ বক্স অফিসে এখনো রাজত্ব করছে। সুপারহিরো সিক্যুয়াল চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনে ৪ হাজার ৩৯৬টি প্রেক্ষাগৃহ থেকে তুলে ফেলে ৮ কোটি ৪০ লাখ ডলার।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। এতে অভিনয় করেছেন—লুপিটা নিয়োঙ্গো, ডানাই গুরিরা, মার্টিন ফ্রিম্যান, লেটিশিয়া রাইট, উইনস্টন ডুক, অ্যাঞ্জেলা ব্যাসেট এবং ডমিনিক থর্ন।
এই গল্পে আবির্ভাব হয় আরও একটি নতুন মার্ভেল চরিত্রের—আয়রনহার্ট। এই চরিত্রে অভিনয় করেছেন ডমিনিক থর্ন।
সিনেমাটির গল্প ছাড়াও এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, কস্টিউম ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্ট প্রশংসা কুড়িয়েছে।
মারভেলের প্রথম আফ্রিকান সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের প্রথম কিস্তিও বাজিমাত করেছিল। মাত্র ১১ দিনে চলচ্চিত্রটি বক্স অফিসে তুলে ফেলেছিল ১০০ কোটি ডলার। চলচ্চিত্রটির প্রথম কিস্তিতে ব্ল্যাক প্যান্থার চরিত্রে অভিনয় করেন চ্যাডউইক বোসম্যান। এই অভিনেতা ২০২০ সালের আগস্টে কোলন ক্যানসারে মারা যান। এমনকি সেরা ছবির অস্কারের জন্য মনোনীত প্রথম সুপারহিরো সিনেমা এটি। এ ছাড়া নির্মাণ বৈচিত্র্যের জন্যও একটি সাংস্কৃতিক মাইলফলক।
ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার এখন পর্যন্ত আয় করেছে ৮০ কোটি ৩ লাখ ডলার।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে