সৌদি আরব সফরে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। আর সেখানেই তিনি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন পড়ার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কোরআন নিয়ে তাঁর মুগ্ধতার কথা বলতে গিয়ে এই পবিত্র গ্রন্থকে ‘স্ফটিকের মতো স্বচ্ছ’ বলে বর্ণনা করেছেন তিনি। প্রশংসা করেছেন এর প্রাঞ্জলতারও। অভিনেতার ভাষায়, ‘কোরআন সুন্দর ও স্পষ্ট’।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের রমজান মাসে কোরআন পড়েছিলেন উইল স্মিথ। সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘এটির সরলতা আমার ভালো লেগেছে; কোরআন খুব স্পষ্ট; স্ফটিকের মতো স্বচ্ছ। কোরআন পড়ে ভুল বোঝার সুযোগ নেই।’
উইল স্মিথ আরও জানিয়েছেন, ইহুদিদের তোরাহ ও খ্রিষ্টানদের বাইবেলও তিনি পড়েছেন। আর কোরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়ে অবাক হয়েছেন।
তিনি বলেন, ‘এগুলোর মধ্যে একটি গল্পের বিষয়ে এত মিল পেয়ে আমি অবাক হয়েছিলাম। একজন পিতা হিসেবে ইব্রাহিমের পরবর্তীতে আইজ্যাক (ইসা) ও ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি আমি কখনোই পুরোপুরি বুঝতে পারিনি। যখন তিনটি গ্রন্থ পড়ে পুরো বিষয়টি অনুধাবন করতে পারি, সেই অনুভূতিটা সত্যিই সুন্দর ছিল।’
এমবিসির পডকাস্টে মধ্যপ্রাচ্যের দেশগুলো ও এসব দেশের সংস্কৃতি নিয়ে নিজের ভালোবাসার কথাও উল্লেখ করেছেন উইল স্মিথ। তিনি মজা করে বলেছেন, ‘আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই আছি। বিষয়টি আমার ভালো লাগছে।’
প্রসঙ্গত, গাই রিচি পরিচালিত হলিউডের ব্যবসাসফল সিনেমা ‘আলাদিন’–এ জিনি (দৈত্য) চরিত্রে অভিনয় করেন উইল স্মিথ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে