হলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন সিনেমাগুলোর একটি কুংফু পান্ডাসিরিজ। বড়সড় নাদুসনুদুস পাণ্ডা। নাম তার পো। হাঁটাচলা, কথাবার্তা কৌতুককর হলেও সে মোটেও অকাজের নয়। যুদ্ধবিদ্যা শিখে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় পো। কুংফু পান্ডাসিরিজের আগের তিনটি ছবির বড় সাফল্যের মধ্য দিয়ে অ্যানিমেশন চরিত্রটি জনপ্রিয় হয়েছে সব বয়সী মানুষের কাছে।
সবশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘কুংফু পান্ডা ৩’। এরপর লম্বা একটা বিরতি। এবার প্রায় ৮ বছর বিরতির পর পর্দায় আসছে নতুন কিস্তি। আগামী ৮ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘কুংফু পান্ডা ৪’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।
আবারও পাণ্ডার লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে সারা বিশ্বের সব বয়সী দর্শকেরা। সিরিজটির চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের প্রত্যাশাও আগের চেয়ে অনেক বেশি। চ্যালেঞ্জটা ঠিকই মাথায় রেখেছেন পরিচালক মাইক মিশেল। তিনি জানান, নতুন ছবিকে আরও সমৃদ্ধ, আরও মহাকাব্যিক, আরও মজার করে তৈরির যাবতীয় চেষ্টা করেছেন।
আগের ছবিতে পোকে দেখা যায় এমন এক যোদ্ধার ভূমিকায়, যে সব সময়ই নিজেকে আগের চেয়ে আরও উন্নত করার চেষ্টায় নিমগ্ন। এবারের থ্রিডি অ্যানিমেশনে নির্মিত গল্পে আত্মিক শান্তির খোঁজে পোকে দেখা যাবে নতুন অভিযানে বেরিয়ে পড়তে, তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা নামের নতুন এক চরিত্র। তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শত্রু দ্য ক্যামেলিয়নের।
চীনা ঐতিহ্যবাহী কাহিনিনির্ভর এই অ্যাকশন চলচ্চিত্রে গল্প বলার ধরন আর চরিত্রগুলোর অভিব্যক্তি ও সংলাপের মহনীয়তা অনন্য। তাই দর্শকের মনেই থাকে না যে এটা নিছক অ্যানিমেশন ছবি। পো একই সঙ্গে মজার ও দায়িত্বশীল ব্যক্তির ভূমিকায়। প্রতিটি দায়িত্বপালনের কাজ শেষ করার পর সে দেখতে পায় সামনে নতুন আরেকটা ধাপ এসে হাজির। বিশ্রামের অবকাশ নেই!
অ্যানিমেটেড চরিত্রগুলোর জন্য এই ছবিতে কণ্ঠ দিয়েছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে পো চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জ্যাক ব্লাক। এ ছাড়া জেহেন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী অ্যাকওয়াফিনা, ক্যামলন চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ভিওলা ডেভিস, সিফু চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা ডাস্টিন হলফম্যান, মি. পিং চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেতা জেমস হং, লি চরিত্রে অভিনেতা ব্রায়ান ক্রান্সটন, টাই লুং চরিত্রে অভিনেতা ইয়ান ম্যাকসেন ও হ্যান চরিত্রে কণ্ঠ দিয়েছেন কে হু কুয়ান।
জানা যায়, সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত, কুংফু পান্ডা সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে, দ্বিতীয়টি ২০১১ সালে আর তৃতীয়টি ২০১৬ সালে। সবগুলো ছবিই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। দীর্ঘ অপেক্ষার পর এবার আসছে চতুর্থ ছবি।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে