
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। ক্যামেরন তাঁর ভক্তদের জানিয়েছেন, অ্যাভাটার সিরিজের এই সিনেমাটি হবে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ এবং আবেগঘন।
সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে প্রকাশিত একাধিক প্রতিবেদনে ৭০ বছর বয়সী ক্যামেরন উল্লেখ করেছেন, অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি দ্বিতীয় কিস্তির চেয়েও দীর্ঘ হবে। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার সিরিজের দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির দৈর্ঘ্য ছিল ৩ ঘণ্টা ১২ মিনিট।
পরবর্তী চলচ্চিত্রটির দীর্ঘ সময়ের কথা ছাড়াও ক্যামেরন জানান, তাঁর স্ত্রী সুজি অ্যামিস সিনেমাটি প্রথমবার দেখার পর গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। ক্যামেরন বলেন, ‘সে ৪ ঘণ্টা ধরে কেঁদেছে!’
সুজির প্রতিক্রিয়া নিয়ে ক্যামেরন আরও বলেন, ‘সে নিজেকে সামলানোর চেষ্টা করছিল, যেন তাঁর প্রতিক্রিয়াগুলো আমাকে জানাতে পারে। কিন্তু বারবার কান্নায় ভেঙে পড়ছিল। শেষ পর্যন্ত আমি বললাম—হানি, আমি ঘুমাতে যাচ্ছি। পরে কথা বলব।’
ক্যামেরন ও সুজির প্রথম দেখা হয়েছিল ১৯৯৭ সালের ‘টাইটানিক’ সিনেমার সেটে। এই সিনেমায় লিজি ক্যালভার্ট চরিত্রে অভিনয় করেছিলেন সুজি। সেই সময়টিতে জেমস ক্যামেরন অবশ্য লিন্ডা হ্যামিলটনের সঙ্গে সম্পর্কে ছিলেন। তবে তাঁরা ১৯৯৭ সালে বিয়ে করলেও বিচ্ছেদ ঘটে ১৯৯৯ সালে। এরপর ক্যামেরন ও সুজি ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের তিন সন্তান—ক্লেয়ার, কুইন ও এলিজাবেথ।
সুজির চলচ্চিত্র রুচি সম্পর্কে ক্যামেরন বলেছেন, ‘সে খুব ভালো সমালোচক। সে টাইটানিক, অ্যাভাটার এবং অ্যাভাটার ২-এর সঠিক মূল্যায়ন করেছিল। তাই আমি তাঁর হৃদয়ের অনুভূতিকে বিশ্বাস করি।’
ক্যামেরনের কাছে ইতিমধ্যে অ্যাভাটার ৪ ও অ্যাভাটার ৫-এর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে তিনি চিত্রনাট্যকার রিক জাফা, আমান্ডা সিলভার, জোশ ফ্রিডম্যান ও শেন সালের্নোর সঙ্গে কাজ করছেন।
পরিকল্পনা অনুযায়ী, অ্যাভাটার সিরিজের চতুর্থ কিস্তি মুক্তি পাবে ২০২৯ সালের ডিসেম্বরে। আর অ্যাভাটার-৫ মুক্তি পাবে ২০৩১ সালের ডিসেম্বরে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে