২০২১ সালে মুক্তি পাওয়া বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিনেমা ‘ডিউন’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। স্বাভাবিকভাবেই সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকের মাঝে। এবার সেই কৌতূহল মেটানোর পালা। আগামী ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘ডিউন: পার্ট টু’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।
১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হারবার্টের দুই খণ্ডের উপন্যাস ডিউনের দ্বিতীয় খণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ সিনেমায়ও টিমোথি শ্যালামে, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসনেরা রয়েছেন আগের সিনেমার চরিত্রগুলোতেই। নতুন করে এন্ট্রি নিয়েছেন অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স, ফ্লোরেন্স ওয়েলেক্স দ্য ক্রিস্ট ও ফ্লোরেন্স সেফেরিং। প্রথমে শুধু একটি সিনেমার জন্য চুক্তি হলেও প্রথম কিস্তির সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান লিজেন্ডারি এন্টারটেইনমেন্ট ও ওয়ার্নার ব্রোস পিকচার্স ২০২১ সালের অক্টোবরে দ্বিতীয় কিস্তির কাজ শুরু করে।
ভবিষ্যৎ মহাবিশ্বের প্রেক্ষাপটে ডিউনের গল্পে এসেছে রাজনীতি, ধর্ম, বাস্তুসংস্থান, প্রযুক্তি ও মানবিক আবেগ। আর এর সবকিছুই ঘুরপাক খেয়েছে আরাকিস নামের গ্রহ ও এর মূল্যবান খনিজকে ঘিরে, যে খনিজ মানবজীবনকে দীর্ঘায়িত করে ও চিন্তাশক্তির স্তরকে প্রসারিত করে। গল্পের মূল চরিত্র পল অ্যাট্রেইডেস। মহাবিশ্বের সবচেয়ে ভয়ংকর গ্রহে পরিবার ও নিজের লোকদের রক্ষা করতে তাকে সংগ্রাম করতে হয়। একপর্যায়ে বৈরী এ গ্রহের বাসিন্দা ফ্রেমেনদের জন্য পল আবির্ভূত হয় ত্রাণকর্তা রূপে। এবারের সিনেমায় চানি এবং ফ্রেমেনের সঙ্গে একত্র হয়ে ষড়যন্ত্রকারীদের ওপর প্রতিশোধ নিতে চায় পল, যারা তার পরিবারকে ধ্বংস করেছিল। সেই সঙ্গে একটি ভয়ানক ভবিষ্যৎকে প্রতিরোধ করার চেষ্টা করে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
২১ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে