
বরিশালের এক প্রত্যন্ত অঞ্চলে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। তবে এই সুখ বেশি দিন স্থায়ী হয় না। প্রদীপের অতীত তাড়িয়ে নিয়ে বেড়ায় তাদের। একদিকে পুলিশ, অন্যদিকে গ্যাংয়ের লোকজন খুঁজে বেড়াচ্ছে প্রদীপকে। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে স্বামীর সঙ্গে। ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের ট্রেলারে দেখা গেল এমন গল্প। এতে সুপ্তি চরিত্রে আছেন পরীমণি আর প্রদীপের ভূমিকায় মোস্তাফিজ নুর ইমরান।
অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। কিঙ্কর আহসানের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে মুক্তি দেওয়া হয় সিরিজের প্রথম ঝলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, অভিনেত্রী পরীমণি, মনোজ প্রামাণিক ও গায়ক ইমরান মাহমুদুলসহ অনেকে।
পরীমণি জানান, তাঁর ক্যারিয়ারে এই সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা বিশেষ হয়ে থাকবে। রঙিলা কিতাবের গল্প ও অভিনয় দর্শকের পছন্দ হবে বলে আশাবাদী তিনি। তবে কিছুটা ভয়ও আছে। কারণ পরীমণির প্রথম ওয়েব সিরিজ ঘিরে দর্শকের যে আগ্রহ তৈরি হয়েছে, সে প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন কি না। অভিনেত্রী জানান, মাতৃত্বকালীন বিরতির পর এই সিরিজ দিয়েই কাজে ফিরেছিলেন তিনি।
পরীমণি বলেন, ‘আমার সঙ্গে যখন এ কাজটা নিয়ে প্রথম কথা হয়, তখন আমি কোনো কাজ নিয়ে ভাবনার জায়গাতেই ছিলাম না। কারণ আমার বাচ্চা তখন অনেক ছোট। দেড়-দুই মাস বয়স। ওই সময় বাবুকে রেখে কাজে যাব, ভাবতেই পারিনি। তবে তাঁরা আমার জন্য অপেক্ষা করেছেন। সেই সময় থেকে একটা বছর পরে এসেও যে চরিত্রটি আমার জন্য বরাদ্দ ছিল, এটা আমার সৌভাগ্য। আমার মনে হয়, চরিত্রটি ঠিকঠাকমতো করতে পেরেছি।’

টানটান উত্তেজনার মধ্যে দুর্দান্ত এক প্রেমের গল্প বলা হয়েছে ‘রঙিলা কিতাব’ সিরিজজুড়ে। পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘সিরিজের প্রতিটি পর্ব দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি।’
শুটিংয়ের ব্যস্ততার কারণে অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ট্রেলার দেখে তিনি বেশ আনন্দিত। নূর জানান, এ সিরিজে সবার প্রচেষ্টা ছিল একটি বিশেষ বার্তা তুলে ধরার। সেটা কতটা সম্ভব হয়েছে, তা জানা যাবে ৮ নভেম্বর।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৩৪ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৩৭ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪১ মিনিট আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে