
চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দিচ্ছেন অভিনেতা ওমর সানী। আজ শনিবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সেখানে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা।
ফেসবুকে সানী লিখেছেন, ‘আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাইছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।’
বিষয়টি নিয়ে আজকের পত্রিকাকে ওমর সানী বলেন, ‘হ্যাঁ, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দিচ্ছি। কয়েক দিনের মধ্যেই সভাপতির কাছে চিঠি পাঠাব। সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ডে আমি বিব্রত। অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে। তাই আমি সদস্যপদ ফিরিয়ে দিচ্ছি। তবে আমার কারও প্রতি অভিযোগ নেই।’
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এরই মধ্যে উচ্চ আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ।
নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার (২০ মে) বিজয়ী ডিপজল তাঁর পদে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে