গত বছর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। তাঁর বিপরীতে ছিলেন তমা মির্জা। ব্যবসায়িক সফলতার পাশাপাশি জুটি হিসেবেও প্রশংসিত হয়েছিলেন নিশো ও তমা। গতকাল গুঞ্জন ছড়িয়েছে, ‘দাগী’ নামের নতুন সিনেমায় আবারও দেখা যাবে এই জুটিকে।
সুড়ঙ্গ হিট হওয়ার পর অনেকেই মনে করেছিলেন, সিনেমার যাত্রাটা দীর্ঘ হবে নিশোর। ছোট পর্দার মতো বড় পর্দায়ও ছড়ি ঘোরাবেন তিনি। কারণ, অভিষেকের পর নাটকের কাজও ছেড়ে দিয়েছেন অভিনেতা। নিশোর মতো তমাও নতুন সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছেন। অনেকের ধারণা ছিল, সুড়ঙ্গের সাফল্য তমার ভাগ্যে এনে দেবে নতুন সিনেমার লম্বা তালিকা।
কিন্তু হয়েছে তার উল্টো। সুড়ঙ্গ মুক্তির পর অনেকটা আড়ালেই চলে যান তাঁরা দুজন। সুড়ঙ্গের দেড় বছর পেরিয়ে গেলেও নতুন সিনেমার খবর দিতে পারেননি নিশো ও তমা।
বিরতি কাটিয়ে এ বছরের মে মাসের শেষ দিকে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হন নিশো। তবে সে সময় সিনেমার নাম, নির্মাতা ও অভিনয়শিল্পীদের নামের তালিকা প্রকাশ করা হয়নি। চলতি মাসের শুরুতেই জানা যায়, দুই সিনেমার একটি পরিচালনা করছেন শিহাব শাহীন। সিনেমার নাম দাগী। এবার গুঞ্জন উঠেছে, সুড়ঙ্গর মতো দাগীতেও নিশোর বিপরীতে দেখা যাবে তমা মির্জাকে।

দাগী সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করতে যোগাযোগ করা হলে অস্বীকার করেননি তমা মির্জা। তবে এই মুহূর্তে সিনেমাটি নিয়ে মন্তব্য করতে রাজি নন তিনি। তমা বলেন, ‘এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাইছি না।’

দাগী দিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় পরিচালক হিসেবে প্রত্যাবর্তন হচ্ছে শিহাব শাহীনের। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল তাঁর একমাত্র সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। এরপর নাটক ও ওটিটিতে নিয়মিত কাজ করলেও বড় পর্দায় দেখা যায়নি এই নির্মাতাকে।
শোনা যাচ্ছে, দাগী সিনেমার সবকিছু চূড়ান্ত। আগামী ডিসেম্বর থেকে শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতা। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা করে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম।

এর আগে রায়হান রাফীর ‘অসিয়ত’ সিনেমায় নিশো-তমার অভিনয়ের গুঞ্জন উঠেছিল। তবে এ সিনেমার আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দাগী সিনেমায় শেষ পর্যন্ত নিশো-তমা একসঙ্গে থাকবেন কি-না, সেটাই দেখার পালা।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে