২০১৩ সালের নভেম্বরে মুক্তি পায় দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবিটির মাধ্যমে ঢালিউডে পা রাখেন আইরিন সুলতানা। এর আগে তিনি মডেলিং করতেন। চলচ্চিত্রে এসে একের পর এক প্রশংসিত কাজ দিয়ে প্রযোজক-নির্মাতা-দর্শকদের আস্থা অর্জন করেছেন।
এ মাসের শুরুর দিকে নতুন দুই ছবির খবর দিয়েছিলেন আইরিন সুলতানা। মোস্তাফিজুর রহমান বাবুর ‘হৃদ মাঝারে তুমি’ ও জেসমিন নদীর ‘চৈত্র দুপুর’। দুটি ছবির শুটিং প্রায় শেষ।
আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন আইরিন। নাম ‘কাগজ দ্য পেপার’। আইরিন বলেন, ‘এতে আমার চরিত্রটি খানিকটা রহস্যময়। ছবির গল্প এক লেখকের ফিলোসফি থেকে তৈরি। ড্রামা, রিভেঞ্জ, থ্রিল—সবকিছুর সমন্বয় আছে গল্পে।’
‘কাগজ দ্য পেপার’ ছবিতে আইরিনের নায়ক ইমন। ছবিটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হচ্ছেন ইমন-আইরিন। এর আগে তাঁরা ‘আকাশমহল’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
আইরিন জানিয়েছেন, ‘কাগজ দ্য পেপার’–এর শুটিং হওয়ার কথা ছিল ঈদের পরেই, কিন্তু লকডাউনের কারণে পিছিয়েছে কাজ। চলমান লকডাউন শেষ হলেই নতুন শিডিউল করে শুরু হবে ‘কাগজ’–এর শুটিং। ছবির বেশির ভাগ শুটিং হবে ঢাকার বাইরে। প্রাথমিকভাবে রংপুরের বেশ কিছু লোকেশন ঠিক করে রেখেছেন নির্মাতা।
‘কাগজ দ্য পেপার’ বানাচ্ছেন জুলফিকার জাহেদী। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানোর জন্যই তৈরি হচ্ছে ছবিটি। ইমন–আইরিন ছাড়া এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক ও শিশির আহমেদ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে