
আজ শুক্রবার সারা দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এতে মৌ খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হলেন তাঁরা। এই সিনেমাট নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।
‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়াও আরও অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খনসহ আরও অনেকে।
সিনেমাটি নিয়ে মৌ খান বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আমরা। আশা করি দর্শকেরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন। এ ছাড়া দর্শক যারা হলে আসবেন, তাঁদের কাছেও অবশ্যই ছবিটি ভালো লাগবে। তারা যে প্রত্যাশা নিয়ে হলে আসবেন, আশা করি সেটা পূরণ হবে।’
উল্লেখ্য, ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে মৌ খানের বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম। বর্তমানে অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ছয়টি চলচ্চিত্র ‘বান্ধব’, ‘বাহাদুরী’, ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হার-কিউলিস’, ‘মাফিয়া’ ও ‘জ্বলছি আমি’।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে