
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গত কয়েক বছর বলিউডেই বেশি ব্যস্ত। হিন্দি সিরিজ ও সিনেমায় তাঁর অভিনয় সর্বভারতীয় স্তরে প্রশংসিতও হচ্ছে। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলো বলিউডে তাঁর অবস্থান পোক্ত করেছে। ১১ জুলাই আসছে প্রসেনজিৎ অভিনীত নতুন হিন্দি সিনেমা ‘মালিক’। পুলকিত পরিচালিত এ সিনেমায় তিনি পুলিশ অফিসার, যার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যাবে রাজকুমার রাওকে।
সম্প্রতি মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ। সেখানে এক সাংবাদিকের বাংলায় প্রশ্ন করার ব্যাপারে আপত্তি তুলে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বাংলা ভাষাকে হেয় করার অভিযোগ উঠেছে প্রসেনজিতের বিরুদ্ধে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে প্রসেনজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন রাজকুমার রাও, মানষী ছিল্লার, পরিচালক পুলকিত এবং মালিক সিনেমার কলাকুশলীরা। সাংবাদিকেরা একের পর প্রশ্ন করছিলেন, আর সে সবের উত্তর দিচ্ছিলেন তাঁরা। একপর্যায়ে এক সাংবাদিক প্রসেনজিতকে বাংলায় প্রশ্ন করেন, ‘বাংলায় তোমাকে পুলিশের চরিত্রে দেখেছি, এখানেও মনে হচ্ছে ওই রকম একটা কিছু। এই চরিত্র কতটা আলাদা তোমার বাঙালি পুলিশ চরিত্রের থেকে? আর রাজকুমার একটা বাঙালি চরিত্র করবে, সৌরভ গাঙ্গুলীর চরিত্র। তোমার কী মনে হয়, ও কতটা ভালো করবে?’
মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে বাংলা প্রশ্ন শুনে বিরক্তি প্রকাশ করেন প্রসেনজিৎ। সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, ‘বাংলায় কথা বলার কী দরকার?’ পরিস্থিতি সামলে নেন রাজকুমার রাও। নিজেই প্রশ্নটির হিন্দি অনুবাদ করে দেন। বাংলা থেকে হিন্দিতে রাজকুমারের তরজমা শুনে হাততালি দিয়ে ওঠেন সবাই। এরপর হিন্দি ও ইংরেজিতে প্রশ্নটির উত্তর দেন প্রসেনজিৎ।
এ ভিডিও প্রকাশ্যে আসার পর প্রসেনজিতকে নিয়ে বিতর্ক শুরু হয়। যে বাংলা ভাষা তাঁকে পরিচিতি দিয়েছে, সেই ভাষাকেই অগ্রাহ্য করার অভিযোগে তাঁর সমালোচনা করছেন নেটিজেনরা। টালিউড ইন্ডাস্ট্রির অনেক শিল্পীও এ বিষয়ে প্রসেনজিতের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছেন। তবে এ সমালোচনা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিনেতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে