প্রায় ২৫টির মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন আলমগীর-কবরী। তাঁদের ‘লাভ ইন সিমলা’ দেশের প্রেমের সিনেমায় একটি মাইলস্টোন। কবরীর চলে যাওয়ার দিনে স্মৃতিচারণা করলেন আলমগীর।
কবরীর সঙ্গে আমার ৫০ বছরের স্মৃতি। কোনটা রেখে কোনটা বলবো! প্রতিদিনি ঝগড়া হতো দুই-তিন বার করে, আবার মিলেও যেতাম। এরকম একটা বন্ধুত্ব ছিল ওনার সঙ্গে। অত্যন্ত স্নেহ করতেন। আমরা তিন জন একটা গ্রুপ ছিলাম। সত্তর দশকের কথা বলছি। আমি, চিত্রগ্রাহক মাহফুজ আর কবরী তিন জনের একটা গ্রুপ ছিল। আমরা খুব আড্ডা মারতাম একত্রে। মাহফুজ আমার স্কুল ফ্রেন্ড ছিল। ও চলে গিয়েছে আগেই।
কবরীর বাসাতেই আড্ডা মারতাম। তারপর গাড়ি নিয়ে বের হতাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে খাওয়াতে নিয়ে যেতেন। একবার শুটিং করছি কুমিল্লা ক্যান্টনমেন্টে, হঠাৎ সন্ধ্যার পরে এসে বললেন, চলেন ঘুরে আসি। ওনার গাড়িতে উঠলাম। পরে তিনি ড্রাইভারকে বললেন চট্টগ্রাম চলো। অমি বললাম চট্টগ্রাম যাবো! অবাক হয়ে গেলোম। পরে গেলামও। পরদিন আবার এসে শুটিং করলাম। ‘আমার জন্মভূমি’র স্মৃতি এখনো মনে আছে। আমরা তখন তো নতুন আর্টিস্ট। আমরা কোথায় থাকবো, কী করবো সব তো জানার কথা না। প্রোডাকশন থেকেও দেখতো না। তবে উনি কিন্তু সবারই খোঁজ খবর নিতেন।
‘আমার জন্মভূমি’ সিনেমার শুটিংয়ের সময় আমাকে কোনো রুম দেয়া হয়নি। একটা বড় বারান্দা ছিল ওইটাতে খড় বিছিয়ে বিছানা করে ঘুমিয়েছিলাম। পরের দিন এটা উনি দেখলেন। দেখেই নিজে টাকা দিয়ে চকি, চাদর, বালিশ এনে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। এগুলো অসাধারণ ব্যাপার। এমন স্মৃতি অনেক আছে।
মানুষ কবরীকে আমি মূল্যায়ন করতে চাই। কবরীর তুলনা কবরী নিজেই। তিনি সজ্জন ছিলেন। কিন্তু অভিনেত্রী কবরীকে মূল্যায়ন করার মতো ধৃষ্টতা আমার নেই।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে