টালিউডের জনপ্রিয় অভিনেতা জিতকে নিয়ে ‘মানুষ’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার। জিৎ প্রযোজিত সিনেমাটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে আজ শনিবার। ছবির টিজারের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য, আছে অপরাধের গন্ধ।
টিজারের নেপথ্যে জিতকে বলতে শোনা যায়, ‘আমি টাকা নয়, মানুষ গুনি।’ আবার তিনিই পর মুহূর্তে বলেন, ‘মানুষকে বিশ্বাস করা যায় না। আর টাকার ওপর বিশ্বাস হারানো পাপ।’
আসলে তিনি কে, হিরো নাকি খলনায়ক! প্রথম ঝলকে সেটা মোটেই স্পষ্ট নয়। কিন্তু পুরো টিজারে স্পষ্ট এটি একটি ক্রাইম থ্রিলার, যেখানে মারপিট থেকে অপরাধ, খুন থেকে অর্থের লোভ সবটাই আছে।
অভিনেতা জিতু কমলও টিজারে নজর কেড়েছেন। কারাবন্দী অবস্থায় দেখা গেছে তাকে। অপরাজিতা সিনেমায় সত্যজিতের চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন তিনি, এবার তাঁর দ্বিতীয় সিনেমাতে ধরা দিলেন একেবারে অন্য অবতারে। এ ছাড়া টিজারে বাংলাদেশি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে দেখা গেছে।
জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী মাসে অর্থাৎ নভেম্বরে। এর আগে মুক্তি পেল সিনেমাটির টিজার। টান টান রুদ্ধশ্বাসে ভরপুর এই ছবির ঝলক বড় কিছুর যে ইঙ্গিত দিল সেটা স্পষ্ট।
‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিকস’, ‘অপরূপা’, ‘শিকল’সহ অসংখ্য নাটক বানিয়ে পরিচিতি পান সঞ্জয়। তাঁর বানানো বেশ কিছু ওয়েব কনটেন্টও উপভোগ করেছেন দর্শক। এই প্রথম তিনি নাম লেখালেন সিনেমায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে