১৬ ডিসেম্বরের আগেই আমি শুনেছি পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। একাত্তরে বাংলাদেশ সরকারের সব কার্যক্রম পরিচালিত হতো কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের একটি বাড়ি থেকে। এই বাড়ি ছিল প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রধান কার্যালয়। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলীসহ ওসমানী সাহেব, এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকারসহ আরও অনেকের দপ্তর ছিল এই বাড়ি। এখান থেকেই পরিচালিত হয়েছে ৯ মাসের যুদ্ধ বিজয়ের মূল কৌশল।
ওইখানে ১৫ ডিসেম্বর গিয়েছিলাম এক কাজে। এ কে খন্দকার আমাকে ডেকে তাঁর ঘরে নিয়ে গেলেন। উনি বললেন, কাল বিকেলে পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। আপনি কি যাবেন? আমার তো চোখ ছলছল করে উঠল। আমি বললাম, অবশ্যই যাব। আমি ওখান থেকে দ্রুত বেরিয়ে আমরা যাঁরা সাংস্কৃতিক কর্মী একটি অফিস করেছিলাম, একটা গ্যারেজের ওপরে। সেখানে চলে গেলাম। গিয়ে বললাম, কালকে স্যারেন্ডার হবে। আমি যাব। তখন ওখানকার সবাই আমাকে বারণ করলেন। আমি জোর দিয়ে বললাম, না আমি যাব। আবার তোমাদের কাছে ফিরে আসব। কিন্তু ওরা কিছুতেই আমাকে ছাড়ল না। শেষ পর্যন্ত আমার আসা হলো না। এ কে খন্দকারকে আবার গিয়ে বললাম, আমার যাওয়া হচ্ছে না। আমার কিছু ব্যক্তিগত সমস্যা হয়েছে।
পশ্চিমবঙ্গে আমাদের যে বাংলাদেশ মিশন ছিল, সেখানে গিয়ে পতাকা তুললাম (আজ) ১৬ ডিসেম্বর। পতাকা তুলে ওখানে দেশের গান করলাম। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও অন্য যাঁরা সংস্কৃতির লোক ছিলাম। সবাই একসঙ্গে হয়েছিলাম। মিষ্টি খেয়েছি। কত যুগ পর যেন সবার মুখে আনন্দের আভা দেখতে পাচ্ছিলাম।
কলকাতায় আমি আমার মেজ মামার বাড়িতে থাকতাম। ওখানে চারতলায় একটা ক্যাম্প করেছিলাম। ঢাকা থেকে যাঁরা যেতেন, তাঁরা ওখানে গিয়ে উঠতেন। খালেদ মোশাররফ, জহির রায়হানসহ আরও অনেকে ওখানে গিয়ে উঠেছিলেন। সাধারণত ওখানে এক বা দুই দিন থাকতেন। এরপর নিজের জায়গা ঠিক করে চলে যেতেন। আমার মেজ মামা চারতলা বাড়ির পুরোটাই আমাদের জন্য ছেড়ে দিয়েছিলেন। আমার এখনো মনে আছে, ১৬ ডিসেম্বর রাতে কলকাতার ‘কোয়ালিটি’ নামের একটি রেস্টুরেন্টে আমি আর আমার স্ত্রী (লায়লা হাসান) বিরিয়ানি খেতে গিয়েছিলাম। দুজনে দেশ নিয়ে অনেক আলাপ করলাম। কী হবে, দেশে গিয়ে কী করতে পারি—এসব।
আমি, আমার স্ত্রী ও বাচ্চাকে নিয়ে ২০ ডিসেম্বর দেশে এলাম। মালবাহী এক প্লেনে চড়ে দেশে এলাম আমরা। আমাদের রেডিওর কাজ শুরু হলো। জানুয়ারির ৯ তারিখ আবার কলকাতায় ফিরে গেলাম। ১২ তারিখে আবার দেশে ফিরি। ওই দিনই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা হয় বঙ্গভবনে।
অনুলিখন: মীর রাকিব হাসান

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৮ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৮ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৮ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
২১ ঘণ্টা আগে